”খিদেটা মেটে না…’ অভিনয়ে জগত থেকে বঞ্চিত! টেলিভিশনের পর্দায় আর দেখা মেলে না তার! কেমন আছেন অভিনেত্রী সুস্মিতা চক্রবর্তী?

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুস্মিতা চক্রবর্তী (Sushmita Chakraborty)

একসময় বাংলা টেলিভিশনের পর্দার দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী। পার্শ্ব চরিত্রেই তার অভিনয় বারবার মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। মা, কাকিমা, শ্বাশুড়ি, ইত্যাদি চরিত্রেই বেশিরভাগ সময় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে দীর্ঘদিন হয়ে গেলো অভিনেত্রীকে নতুন করে কোনো ধারাবাহিকে আর দেখা যাচ্ছে না বেশ অনেকদিন ধরেই।

 

অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছেন। সেখানেই নিজের আক্ষেপগুলির কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন ‘আগে যেমন অনেক সুযোগ ছিল। সবাই ভালোবেসে সম্মান করে ডেকে নিয়ে যেত কাজ করতাম। কিন্তু এখন এই সুযোগটাই নেই, এখন আর এত ডাক পাই না। হ্যাঁ অবশ্যই কেউ যদি আমাকে কাজের সুযোগ দেয় তাহলে আমি অবশ্যই আছি। কিন্তু আমি ওই যেচে পড়ে কাজ চাইতে পারি না, সবাই তো সবটা পারে না।’

আরও পড়ুনঃ পরনে ওয়েস্টার্ন ড্রেস, কিন্তু সিঁথিতে ভর্তি সিঁদুর! আধুনিকা হলেও স্বামীর মঙ্গল কামনায় অনড় শ্বেতা! অভিনেত্রীর স্নিগ্ধতায় মুগ্ধ দর্শক!

অভিনেত্রী আরো বলেন আরো বলেন, ‘হ্যাঁ কষ্ট তো হয়, একজন শিল্পী হিসেবে এখন আর সেভাবে কাজ করতে পারি না। অর্থ কষ্ট তো রয়েইছে। সত্যি বলতে এটাই আমার আর আমার স্বামীর একমাত্র রুটি রোজগার তাই সেই কষ্ট তো থাকছেই। কিন্তু তার থেকেও বেশি কষ্ট দেয় আমি তো একজন শিল্পী এই যে অভিনয় করতে পারছি না আমাদের আবেগগুলো আটকে আছে। অভিনয় করার খিদে রয়েছে আমাদের মধ্যে, সেই খিদেটা এখন আর মেটে না।’

দর্শকেরাও অভিনেত্রীকে দীর্ঘদিন পর্দায় দেখতে না পেয়ে খুবই মিস করেন। দর্শকেরা অনেকেই অভিনেত্রীর সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মিল খুঁজে পান। তাছাড়া অভিনেত্রীর কথা বলা, ব্যবহার প্রত্যেকেরই বরাবর মন ছুয়ে গেছে। তাই অভিনেত্রী পর্দায় দেখতে না পেয়ে সকলের মন খারাপ।

Back to top button