‘যত সব নষ্টামি…’ নোংরামিতে ভরে যাচ্ছে মিঠিঝোরা! টিআরপি তুলতে আর কত নিচে নামবে লেখিকা? ধারাবাহিকের নতুন প্রোমোয় ধিক্কার দর্শকদের!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।

মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

Mithijhora, Bengali Serial, Bengali television, New Promo, মিঠিঝোরা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকে দেখানো হচ্ছে রাই অনির্বাণের সন্তানের মা হতে চলেছে। যার জন্য রাইকে সবসময় সাবধানে চোখে চোখে রাখছে সকলে মিলে। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে নীলু আবার রাইয়ের কোন ক্ষতি করতে এসেছে রাইয়ের শ্বশুরবাড়িতে। রাইকে দেখাশোনার নামে তার বাড়িতে এসে থাকছে। ব্যাপারটা কেউই খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু নীলুর মনে মনে যে শয়তানে চলছে সেটা ভালোভাবেই বুঝতে পারছেন দর্শক। এবারে তো মিঠিঝোরা ধারাবাহিকটি নোংরামির চরম পর্যায়ে পৌঁছে গেল।

আরও পড়ুনঃ ‘ভরা বাসে একটা বুড়ো লোক ক্লিভেজের ছবি তুলছিল…’- পাবলিক ট্রান্সপোর্টে তিক্ত অভিজ্ঞতার শিকার মিমি! নোংরামির উচিত শিক্ষা দিলেন অভিনেত্রী!

মিঠিঝোরা ধারাবাহিকে নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে অনির্বাণ এবং রাইয়ের সম্পর্ক আবার নষ্ট করার জন্য নোংরা প্ল্যান করেছে নীলু। অনির্বাণের উপর শ্লীলতাহানির অভিযোগ এনেছে নীলু। এদিকে রাই প্রথমে নীলুর কথা বিশ্বাস করে না কিন্তু নীলু আবার ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করতে থাকে। রাই বুঝতে পারে না সে কাকে বিশ্বাস করবে, নিজের মায়ের বোন নাকি নিজের সন্তানের বাবাকে।

আর এই প্রোমো ভিডিও দেখে দর্শকেরা ধিক্কার জানাচ্ছে ধারাবাহিককে। কতটা নোংরামীর পর্যায় পৌঁছে গেলে ধারাবাহিকে এসব দেখানো হয়। পারিবারিক সিরিয়ালে এই ধরনের কিছু দেখানো হবে সেটা কেউ ভাবতে পারেনি। আর দ্বিতীয়ত অনির্বাণ এবং রাইয়ের সম্পর্কটা দিনে দিনে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তাদের সম্পর্ক নষ্ট করার জন্য কত নোংরামি আর দেখানো হবে।

Back to top button