‘ভরা বাসে একটা বুড়ো লোক ক্লিভেজের ছবি তুলছিল…’- পাবলিক ট্রান্সপোর্টে তিক্ত অভিজ্ঞতার শিকার মিমি! নোংরামির উচিত শিক্ষা দিলেন অভিনেত্রী!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনেত্রীর কর্মজীবন থেকে শুরু করে ব্যাক্তিগত জীবন সবকিছু নিয়েই মাঝে মধ্যেই চর্চা হয়। অভিনয় জীবন, রাজনৈতিক জীবন সবকিছুই বেশ ভালই চলছে তার।
তবে মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। রাজনৈতিক কারণ হোক বা ব্যক্তিগত কারণ হোক মাঝেমধ্যে নানান সমালোচনা হতে থাকে অভিনেত্রীর নামে। অভিনেত্রী আসলে জলপাইগুড়ির মেয়ে। প্রাথমিক পড়াশোনা শেষ করার পর অভিনেত্রী কলকাতায় এসে আশুতোষ কলেজে পড়াশোনা শেষ করেন।

তবে সম্প্রতি অভিনেত্রী নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন। এরকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন অভিনেত্রীকে হতে হবে সেটা তিনি নিজেও কল্পনা করতে পারেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ ঘটনার কথা নিজেই বিস্তারিত জানালেন মিমি।
আরও পড়ুনঃ ৯১ বছরে এসে চিরবিদায় জানালেন গায়িকা! সংগীতকে ভালোবেসেই উৎসর্গ করলেন জীবন! শূন্য হয়ে গেল সংগীত জগত!
অভিনেত্রী জানিয়েছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মারফত অভিনেত্রী একটি ভিডিও দেখেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন লোককে বাসের মধ্যে থাকা প্রত্যেকেই ভীষণ মারছে। তার কারণ হলো লোকটি তার পাশে বসে থাকা ভদ্রমহিলার ক্লিভেজের ছবি নিচ্ছিলেন। আর এমন পরিস্থিতির সম্মুখীন হয়তো সব মেয়েকেই কখনো না কখনো হতে হয়েছে।
অভিনেত্রী বলেন ‘আমার মনে হয় ওই লোকটার বাড়িতে কি মা, মেয়ে, বউ কেউ তো আছে। কিন্তু এটা কারা, এরা কেন এরকম করে? এসব করতে করতে সবার মনে কিন্তু একটা ভয় চলে আসবে। আমি যখন ভিড় বাস গুলোতে মেয়েগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন আমারও মনে হয় একটা সময় তো আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। তখন একটা অদ্ভুত অনুভূতি হয় ভেতরে।’

