পরম বন্ধু থেকে চ’রম শত্রু! পারুলের জীবনে বিরাট সংকট! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলও ওমকারের ঘরে লুকিয়ে থাকে। সেখানেই উপস্থিত হয় রায়ান এবং তার বন্ধুরা। আগের দিনের মতনই ওমকারকে ভয় দেখাতে থাকে। তাকে ট্রেত দেয়। আর পারুলও লুকিয়ে সেই সব ভিডিও করতে থাকে। কিন্তু বিপদ হয় যখন পারুল বয়েজ হোস্টেল থেকে বেরোতে যাবে। সকলের সামনে ধরা পরে যায় পারুল।

Bengali serial

পারুলকে তো হোস্টেলের সবাই ঘিরে ধরে। সবার সন্দেহ হয় পারুলকে দেখে, কারণ আগে এরকম কাউকে দেখেনি তারা। আর পারুলও ঘাবড়ে যায়। যেই না পারুল পালাতে যাবে অমনি পারুলের পরচুল খুলে যায়। তারপর সবাই বুঝতেই পারে পারুল লুকিয়ে এসেছিল। আর পারুলের হাতে যে সমস্ত প্রমাণ ও জোগাড় হয়ে গেছে সেটা বুঝতে পারে সবাই।

আরও পড়ুনঃ অবশেষে মুক্ত হৈমন্তী! বুদ্ধির জোরে সামনে এলো আসল চোর! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব

এবারের রায়ান ভাবতে থাকে কিভাবে পারুলের হাত থেকে ওই ফোনটা নিয়ে সেই ভিডিও ডিলিট করা যাবে, তাই রায়ান তার বন্ধুদের বুদ্ধি দেয় প্রফেসরের বাড়ি থেকে পারুলের ফোনের ওই ভিডিও ডিলিট করতে হবে। প্রথমে তো তার বন্ধুরা এই বুদ্ধিতে একেবারে সহমত জানায় না। কিন্তু পরে রায়ান জোর করায় তারা রাজি হয়ে যায় এবং মাঝরাতে তারা প্রফেসরের বাড়ির পাঁচিল টপকে তার বাড়িতে ঢোকে। আর পারুলের ফোনের পাসওয়ার্ড আগেই জানতো রায়ান।

এরপর রায়ান খুব সাবধানে পারুল যে ঘরে ছিল সেই ঘরে ঢুকে পারুলের কাছ থেকে ফোনটা নিয়ে পাসওয়ার্ড দিয়ে ফোন খুলে সেই ভিডিও ফোন থেকে ডিলিট করে। আর পারুল তো ঘুমের ঘোরে বুঝতে পারে না কি হয়ে গেল। আর অন্য দিকে রায়ান নিজের কাজ করে বেরিয়ে যায়। পরের দিন পারুল ফোন করে তুর্জকে যেই ছেলেটা রাহুল নামে এখন পারুলদের গ্রামেই পারুলের বোনকে ষড়যন্ত্রের ফাঁসাচ্ছে। পারুল যখন তার সঙ্গে ফোনে কথা বলছিল তখনই ফোন করে টগর। আর টগর তুর্জর কথা শুনে নেয় পারুল।

Back to top button