‘আমার কাছে আর কোন উপায় ছিল না…’- ছোট্ট সন্তানকে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন পুষ্পিতা! নিজের হাতেই ছেলেকে দূরে পাঠিয়ে দিলেন অভিনেত্রী!

বাংলা টেলিভিশন (Bengali television) তথা বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায় (Pushpita Mukherjee)। একাধিক ধারাবাহিক, সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। দীর্ঘ বেশ কয়েক বছরের অভিনয় ক্যারিয়ারে একাধিক চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা। তবে বর্তমানে খুব একটা বড় পর্দাতে দেখা যায় না তাকে, ধারাবাহিকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে বেশ অনেকদিন ধরে নতুন ধারাবাহিকে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। বর্তমানে তার জীবনে নাকি নিজের ছেলেকে নিয়ে নাজেহালের অবস্থা। অভিনেত্রী মাঝপথে অভিনয় জগত থেকে সরে এসেছিলেন একমাত্র ছেলের কারণেই। ছেলের জন্যই নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়েছিলেন, কিন্তু তাতেও লাভ হয়নি। ছেলেকে নিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল অভিনেত্রীর।
কিন্তু কিসের জন্য নিজের অভিনয় থেকে সরে আসলেন পুষ্পিতা? ছেলের কি এমন সর্বনাশ হলো যার জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলে অভিনেত্রীকে? পিছিয়ে আসতে হলো অভিনয় জগত থেকে। তবে কি বড় কোন দুর্ঘটনার কবলে পড়ল অভিনেত্রীর পরিবার? কি হয়েছে পুষ্পিতার ছেলের? সেই নিয়ে কৌতুহল জন্ম হয়েছে দর্শকদের মনে।

অভিনেত্রীর কথায়, ‘প্রচুর সাফার করেছি। আর পারছিলাম না আমি। বাধ্য হয়েই এই কাজ করতে হল। বাধ্য হলাম ছেলেকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে। ছেলেটা ভালো নেই একদম।দিশেহারা হয়ে যাচ্ছি আমি ওর বাবা দুজনেই।’ ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে ছেলেকে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে হয় অভিনেত্রীকে।
কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? মা এবং সন্তান একে অপরের থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয় সেটা একজন মায়ের থেকে ভালো আর কেউ বোঝে না। সেই মা নিজের ছেলেকে নিজের থেকে দূরে করে দিলেন, তাই এই ব্যাপারটা নিয়ে সকলের মনে কৌতূহল তৈরি হয়েছে। এই বিষয়ে অভিনেত্রী সবটাই পরিষ্কারভাবে জানিয়েছেন।
আরও পড়ুনঃ ‘প্রচন্ড যন্ত্রণা…দাঁড়ানোর ক্ষমতা নেই’- শুটিং ফ্লোরেই সর্বনাশ! হাসপাতালে নিয়ে গিয়েও হলো না শেষ রক্ষা! উঠে দাঁড়ানোর ক্ষমতা হারালেন অভিনেতা!
পুষ্পিতা জানান তার ছেলের অসম্ভব গেমিং এর নেশা। মোবাইল ফোনে সারাক্ষণ আটকে থাকে। যত নষ্টের গোড়া মোবাইল ফোনে থাকা ওই গেম। ঘন্টার পর ঘন্টা পড়াশোনা না করে মোবাইলে একটানা গেম খেলে যেত সে। গেমিংয়ের এই আসক্তি কাটাতে না পেরে বাধ্য হয়ে ছেলেকে দিল্লির হোস্টেলে পড়াশোনার জন্য পাঠিয়ে দেন অভিনেত্রী। কাজের সূত্রে অভিনেত্রীর স্বামীও দিল্লীতে থাকেন। তবে বাবার সঙ্গে থাকছে না ছেলে, ছেলেকে আলাদা হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছেন পুষ্পিতা এবং তার স্বামী।
অভিনেত্রী বলেন ‘দিল্লিতে পাঠালাম। যদি হস্টেলে থেকে কিছুটা উন্নতি হয়।’ ছেলের সম্মতি নিয়েই তাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়। অভিনেত্রী আরও বলেন, ‘সব ট্রাই করেছি আমরা। টাকা ঢেলেছি, নানা জিনিসে ভর্তি করিয়েছি। কিন্তু নেট রেজাল্ট জিরো। পড়াশোনায় জিরো। কিছু করতে পারছি না। কিছুতেই পারছি না, এত ফোনের নেশা ওর।’ পুষ্পিতা মাঝেমধ্যে ছুটি নিয়ে ছেলের কাছে যান দিল্লিতে।

