‘অন্তত একটা বাংলা গান গাইতে পারতো, বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান…’ শ্রেয়া ঘোষালকে নিয়ে জনসমক্ষে ক্ষোভ উগরে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী!

বর্তমানে গানের জগতে (Music Industry) গোটা বিশ্বে নিজের নাম ছড়িয়ে দিয়েছেন বঙ্গ তনয়া শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তার কণ্ঠস্বরে মুগ্ধ এখন গোটা বিশ্ব। শুধুমাত্র টলিউড বা বলিউডে আটকে নেই গায়িকা। তার কণ্ঠস্বর এখন ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশের মাটিতে। বাংলা, হিন্দি এমনকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার গানের জাদুতে মুগ্ধ প্রত্যেকে। এমনকি তাকে এই যুগের আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকরের সাথে তুলনা করা হয়ে থাকে।

শ্রেয়া ঘোষালের ঝুলিয়ে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। তার এত নাম-যশ, খ্যাতি থাকা সত্ত্বেও অহংকার তাকে ছুঁতে পারেনি। তিনি বরাবরই মাটির মানুষই ছিলেন। বাংলার মেয়ে হয়ে বিদেশে গান করার পরেও বাংলাকে কখনো ভুলে যায়নি শ্রেয়া। তাইতো তিনি সকলের এত প্রিয়। এত মানুষের থেকে ভালোবাসা পেয়েছেন। কিন্তু এবারে শ্রেয়া ঘোষালকে ভণ্ড বলে দাবি করেছেন অসংখ্য মানুষ।

তবে হঠাৎ করে জনপ্রিয় গায়িকাকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় টলি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সবার সামনেই শ্রেয়াকে নিয়ে করলেন সমালোচনা। সুরের জাদুতে সকলের মন জয় করলেও পিছু ছাড়ল না বিতর্ক। বঙ্গ তনয়া হয়েও বাংলার মানুষের মন রাখতে পারলেন না।

গত শনিবার কলকাতার ইডেন গার্ডেনে ছিল আইপিএল উদ্বোধন অনুষ্ঠান। প্রতিবারের মতনই জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমেই শুরু হল এবারের আইপিএল। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই এবার দানা বাঁধছে বিতর্ক। সেই বিতর্ক আরও বেড়ে গেল যখন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী সকলের সামনে আক্ষেপ প্রকাশ করলেন।

আরও পড়ুনঃ বউ ধ্যান, বউ জ্ঞান, বউ চিন্তমণি! বউ ছাড়া আর কিছুই বোঝেন না বিশ্বনাথ! বউকে জমের মতন ভয় পান অভিনেতা?

এবার অনুষ্ঠানে শ্রেয়ার গানের তালিকায় ছিল ‘যুবা’, ‘মা তুঝে সালাম’, ‘রং দে বাসন্তী’, ‘ঘুমার’, ‘ঢোল বাজে’র মতো একাধিক জনপ্রিয় হিন্দি গান। বাংলার মাটিতে হাজার হাজার বাঙালি দর্শকের সামনে থেকেও, বাংলায় একটাও গান গাইলেন না শ্রেয়া। সেই প্রসঙ্গে চিরঞ্জিত একটি অনুষ্ঠানে এসে বললেন, ‘শ্রেয়া বাঙালি। কলকাতায় যখন আইপিএলের উদ্বোধন, সেখানে সব গানের মাঝে দু-লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান, তাহলে কী করে চলবে! অনেক টুকরো গানের মালা গেঁথেছিলেন, তার মধ্যে এক কলিও বাংলা গান শুনলাম না।”

Back to top button