বস্তিতে এসেও মহা সংকটে ফুলকি! পরিবারকে বাঁচাতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়লো সে! টানটান উত্তেজনাময় ধারাবাহিকের আজকের পর্ব ফাঁ’স!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রোহিতের মা যখন আসল সত্যিটা জানতে পারে তখন নিজেকে আর সামলে রাখতে পারেনা। তার ব্যবহার দেখে সন্দেহ হতে শুরু করে রুদ্রর। ঈশিতাকে সেইজন্য নজরে নজরে রাখতে বলে।

লাবুর অনুপস্থিতিতে তো রুদ্র রায় চৌধুরী বাড়িতে জাকিয়ে বসেছে। লাবুর জায়গা এখন দখল করতে চাইছে। কিন্তু রোহিতের মা এসব সহ্য করতে পারছে না। তাই নিয়ে রোহিতের মা রুদ্রকে কথা শোনায় কিন্তু সবাই মিলে তাকে সামলে নেয়। রুদ্র তো এই বিষয় নিয়ে ভাবনায় পড়ে যায়। এদিকে ফুলকিরা বস্তিতে খাটনি করছে শুধুমাত্র রুদ্রর হাত থেকে বাঁচতে।
আরও পড়ুনঃ সহযাত্রীকে প্রকাশ্যে অপমান! ট্রেনে জনপ্রিয় অভিনেত্রী তিথি বসুর নোংরা মন্তব্যে তোলপাড়!
এদিকে ফুলকিকে ওই বস্তিতে একটা ছেলে খুব বিরক্ত করছে। কিন্তু ফুলকি শুধুমাত্র পরিস্থিতির জন্য চুপ আছে। রোহিত বারবার ফুলকিকে বোঝাতে থাকে মাথা ঠান্ডা রাখার জন্য। তারপর সবাই মিলে যায় যেখানে লাবুরা আছে সেখানে। ওখানেই জেঠিমা রান্না করে সবার জন্য। সবাই মিলে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করে।
বস্তিতে ফুলকি রোহিতের পাশাপাশি জেঠিমা আর ধানুও কাজ জোগাড় করে নেয়। রোহিতের বারণ সত্ত্বেও তারা কথা শোনে না। আসলে জেঠিমা নিজেকে অপরাধী ভাবছে এইসবের জন্য। কিন্তু অন্যের বাড়িতে কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। ফুলকি ছুটে এসে রোহিতকে খবর দেয় সরকার বাড়িতে জেঠিমাকে চোর বলে ধরেছে। এবারে কিভাবে সেখান থেকে জেঠিমাকে রক্ষা করবে ফুলকি সেটাই দেখার অপেক্ষা।

