শিরিন রায়ানকে হুশিয়ারি! সেই পুরোনো আমেজে ইউনিভার্সিটিতে ফিরলো পারুল! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সবাই তো ভেবেছিল পারুল বাড়ি ফিরবে। কিন্তু বাড়িতে এসে দাদু সবাইকে জানিয়ে দেয় পারুল আর ফিরবেp না। এই কথা শুনে তো রায়ান শান্তি পায়। এদিকে দাদুর মুখের উপর এত বছরে কেউ না করেছে সেটা দেখে রায়ানের পিসি খুবই খুশি হয়।

কিন্তু দাদুকে ফিরিয়ে দিয়ে তো পারুলের খুব কষ্ট হতে থাকে। পারুল তো দাদুকে কষ্ট দিতে চায়নি। তাই সেইসব ভেবেই খুব কান্নাকাটি করতে থাকে। কিন্তু পারুল যে প্রফেসরের বাড়িতে আশ্রয় নিয়েছে তার স্ত্রী পারুলকে শক্ত হতে বলে, কান্নাকাটি করতে না করে। আসলে ওই প্রফেসর এবং রায়ানের দাদু হয়তো দুই ভাই, এখনো গল্প যেদিকে এগোচ্ছে সেটাই ধারণা সকলের।
এদিকে কলেজে তো রায়ানের বন্ধুরা সবসময় সুযোগ পেলেই র্যাগিং করতে থাকে। ওমকার ফোন করে সে সব জানায় পারুলকে। তখন পারুলই ওমকারকে কথা দেয় সে নিজে শাস্তি দেবে এবারে সবাইকে। তাই ওমকার যেন পরের দিন নির্ভয়ে ক্লাস করতে যায়।
আরও পড়ুনঃ হঠাৎ করে মাঝপথে জগদ্ধাত্রী ধারাবাহিক ছাড়ছেন প্রধান মুখ! তবে কি বন্ধের পথে ধারাবাহিক?
পরের দিন পারুল ওমকারের হয়ে সবাইকে সাবধান করতে গেলে রায়ান পারুলকে বলে ঝামেলা না করতে। কিন্তু পারুল স্পষ্ট জানিয়ে দেয় যে তারা যদি আর কোনদিনও ওমকার বা কাউকে বিরক্ত করেছে তাহলে পারুলের চেয়ে খারাপ আর কেউ হবে না। পারুল এসবের শেষ দেখে নেবে। এরপর পারুল ওমকারকে বলে আজ রাতে তাদের বয়েজ হোস্টেলে গিয়ে লুকিয়ে সব ভিডিও করবে পারুল, তারপর সেই প্রমাণ দেখাবে স্যারকে।

