হঠাৎ করে মাঝপথে জগদ্ধাত্রী ধারাবাহিক ছাড়ছেন প্রধান মুখ! তবে কি বন্ধের পথে ধারাবাহিক?

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jogotdhhatri)। ধারাবাহিকটি চলছে শেষ ২ বছরের বেশি সময় ধরে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee) এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের অতি পছন্দের। শুরুর সময় থেকেই খুব তাড়াতাড়ি দর্শকের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক।

এই ধারাবাহিক একসময় বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল এই। সবাইকে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহতেই ভালো ফলাফল করতো এই ধারাবাহিক। মাঝে ধারাবাহিকের গল্প একঘেয়ে হয়ে উঠেছিল। যার ফলে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ কয়েক সপ্তাহ ধরে আবার মাথা তুলে দাঁড়িয়ে সে জগদ্ধাত্রী। ফিরে এসেছে ধারাবাহিকের সেই নতুন চমক।

Bengali serial

তবে এবারে জগদ্ধাত্রী ধারাবাহিকের ভক্তদের জন্য রয়েছে একটি খুব খারাপ খবর। এই খবর সামনে আসতেই তো একাংশ দর্শক একেবারেই বিশ্বাস করতে পারছি না এই কথা। এবারে জগদ্ধাত্রী ধারাবাহিক ছাড়তে চলেছেন প্রধান মুখ। হ্যাঁ ঠিকই শুনছেন এবারে ধারাবাহিক থেকে হঠাৎই বিদায় নিচ্ছে এই প্রধান মুখ। এই খবর সামনে আসার পর থেকেই তো দর্শকদের কৌতূহল বেড়ে গেছে।

আরও পরুনঃ ‘তোমাকে দরকার নেই…তুমি যেতে পারো’- কেরিয়ারের শুরুতেই জুটেছে তাচ্ছিল! নিজের দমে নিজের জায়গা তৈরি করেছেন স্নেহা চ্যাটার্জী!

হঠাৎ করে কে ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছেন সেটা জানার জন্যই অসংখ্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কিন্তু কেনই না ধারাবাহিক ছাড়ছেন তিনি সেই নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। তবে কি অঙ্কিতা বা সৌম্যদীপ এর মধ্যে কেউ বিদায় নিচ্ছে? কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন?

তবে নায়ক বা নায়িকা নয় ধারাবাহিক ছাড়ছেন পরিচালক। আচমকাই শুক্রবার কানে আসে জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন পরিচালক সুকমল নাথ। হঠাৎ কী এমন ঘটল? পরিচালককে এই প্রশ্ন করা হলে তিনি বলেন “ঠিকই শুনেছেন। তবে কোনও সমস্যা নয়, আমি একটু ছুটি চেয়েছি। টানা আড়াই বছর ধরে চলছে। আমি ফেব্রুয়ারি মাস থেকেই চেয়েছিলাম একটু ছুটিতে যেতে। তখন সম্ভব হয়নি। এবার পেলাম। কিছুদিন থাকব না। একটা বিরতি নিয়ে আবার কাজে ফিরব।”

Back to top button