‘এত খারাপ ইংরেজি বলে!’ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে গিয়ে ভুল ইংরেজি! দর্শকদের বিদ্রুপের শিকার শ্রাবন্তী চ্যাটার্জী!

এই মুহূর্তে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত এবং সুন্দরী অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)। বেশ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে বেশ অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। অভিনেত্রীর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়।
এই নিয়ে অভিনেত্রীর কোনরকম কোন হেলদোল নেই। অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে এখনো সোশ্যাল মিডিয়া নানান রকমের পোস্ট দেখা যায়। কারণ ইতিমধ্যেই তিন তিনবার বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কাটা ছেঁড়া হয়েছে। ব্যাক্তিগত জীবন নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি হলেও অভিনেত্রীর ভক্ত সংখ্যা কিন্তু কম নয়, হাজার হাজার পুরুষ তার রূপের যাদুতে মুগ্ধ হয়েছে বারবার। সোশ্যাল মিডিয়াতে দারুন সক্রিয় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যে বিভিন্ন ছবি, ভিডিও শেয়ার করেন তিনি।

সম্প্রতি নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে ট্রোল হতে হলো শ্রাবন্তীকে। এরপরই শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, কোনও একজন নির্দিষ্ট অভিনেতা বা অভিনেত্রীকে যদি সমর্থন করতে হয় তাহলে সেটা কে হবেন? জবাবে তিনি বলেন, ‘সবাই আমার খুব ভালো বন্ধু। তো আমি চাই ওরা সবাই যেন ওই ব্ল্যাক লেডিকে নিয়ে যেতে পারে। দেখা যাক।’
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ডাকে রাজনীতির ময়দানে মিঠাই! তবে কি হাতে এলো ভোটের টিকিট? নিজেই জানালেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু!
বর্তমানে এই ভিডিয়ো ভাইরাল। নেটিজেনরা মশকরা করছেন। এক ব্যক্তি লেখেন, ‘বাংলায় জিজ্ঞেস করলেই তো হতো, এত ভয় পেত না।’ আরেকজন লেখেন, ‘বাংলায় বলার সময় ইংলিশে বলার মতো স্টাইল মেরে বলে আর ইংলিশে বলার সময় এলে বাংলায় বিড়বিড় করে।’ তৃতীয় জনের মতে, ‘ইংলিশে কথা বলতে হবে ভেবেই হয়তো এত নার্ভাস।’ চতুর্থ জনের মতে, ‘ রুটিং ফর কথাটার অর্থ বোঝেনি।’ পঞ্চম ব্যক্তি লেখেন, ‘এত খারাপ ইংরেজি কে বলে?’
যদিও অনেকে আবার শ্রাবন্তীকে সমর্থন করেছেন। একজন লেখেন, ‘ইংরেজিকে কবে থেকে আমরা কেবল একটি বিদেশি ভাষা হিসেবে ধরব, কোনও বোদ্ধা হওয়ার স্ট্যান্ডার্ড নয়।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘ইংরেজি না জানা বা তাতে দুর্বল হওয়া কোনও অপরাধ নয়।’ তৃতীয় জন লেখেন, ‘ভুলটা কী বলল? সেটাই তো খুঁজে পাচ্ছি না।’

