‘টাকার নয় ছয় হচ্ছে দেখলে খারাপ লাগে…’- সন্তানের জন্ম দিতে ৬ লক্ষ টাকা! কাঞ্চনের এই কারচুপিতে বিস্ফোরক পিঙ্কি!

গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyi Chattaraj)। অনেক বাধা-বিপত্তি কটাক্ষের সম্মুখীন হওয়ার পর সুখের সংসার গড়ে নিয়েছেন দুজনে। বিয়ের পর থেকে নানানরকম সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। সেই সমস্ত খারাপ দিকগুলো পেছনে সরিয়ে রেখে এগিয়ে চলেছে নিজেদের সুন্দর জীবনের দিকে। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। এসব তর্ক বিতর্কের মাঝেই কাঞ্চন শ্রীময়ী সুখের সংসার করছে।

এরই মধ্যে তাদের কন্যা সন্তান এসেছে ঘরে, যা নিয়ে বর্তমানে গোটা পরিবারে হই হই চলছে। সেভাবে দেখতে গেলে গোটা বছর তাই কাঞ্চন শ্রীময়ীর জীবনে অনেক বাধা, সমালোচনা, ট্রোলের মুখে পড়তে হয়েছে। তবে সেই সমস্ত কাটিয়ে সুখেই সংসার করছেন দুজনে।

actor

কন্যাসন্তান হওয়ার সময়ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল কাঞ্চন শ্রীময়ীকে। বিধানসভায় জমা দেওয়া তাঁর মেডিক্যাল বিলের পরিমাণ নিয়ে উঠেছিল প্রশ্ন। মেয়ে হওয়ার পর কাঞ্চন বিধানসভায় এসে ছ’লক্ষ টাকার মেডিক্যাল বিল জমা দেন। কাঞ্চনের জমা দেওয়া বিলে অর্থের পরিমাণ দেখে সকলকেই অবাক হয়ে গিয়েছিলেন সেইসময়। সেই নিয়েই ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে।

আরও পড়ুনঃ ১৭ বছর বয়সেই গর্ভবতী হয়ে পড়লেন জনপ্রিয় নায়িকা! তবে কি শুরুর আগেই শেষ অভিনেত্রীর কেরিয়ার?

এবারে এই নিয়ে সরাসরি এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা সংসদের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। অভিনেত্রী জানালেন নিজের বক্তব্য। এই ৬ লক্ষ টাকার বিল নিয়ে তিনি কি মনে করেন তার কি বক্তব্য সেটাই জানিয়েছেন পিঙ্কি সাক্ষাৎকারে।

সাক্ষাৎকার পিঙ্কি বলেন, “এই নিয়ে আমার কোন বক্তব্য নেই। আমি কখনো এই নিয়ে ভাবনা চিন্তাও করিনি। যখন ওশ হয়েছিল তখন আমাদের খরচা হয়েছিল ৭০ হাজারের মতো। এখন আমি যদি আমার বাবাকে জিজ্ঞাসা করি আমি সেই যে সময় হয়েছিলাম সেই সময় কত খরচ হয়েছিল তখন হয়তো সেই টাকার পরিমাণটা আরো কম হবে। সুতরাং আমি বলতে পারব না। তবে টাকা নিয়ে নয় ছয় করা আমার একেবারে পছন্দ নয়, সে বিধায়ক হোক বা সাধারণ মানুষ।”

Back to top button