‘আমি ওকে ভালোই বলবো…আমায় তো কোন কুপ্রস্তাব দেয়নি’- অভিনেতার প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ উড়িয়ে সায়ন্তর পাশে অভিনেত্রী প্রত্যুষা!

অভিনেতা সায়ন্ত (Sayanta Modak) ও কিরণ মজুমদারের ব্রেকআপে এখন সরগম টলিপাড়া (Tollywood)। কান পাতলেই তাদের বিচ্ছেদের গল্প বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা সকলের সঙ্গে বিচ্ছেদের পর জনপ্রিয় মডেল কিরণ মজুমদারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে নিজেরাই জানিয়েছিলেন তারা সম্পর্কে রয়েছেন। সায়ন্তর ইউটিউব চ্যানেল থেকে দুজনেই একসাথে ভিডিও করতেন।
তারপর হঠাৎ তাদের একসাথে আর দেখা যাচ্ছিল না। সেই থেকেই নেটিজেনদের মনে সন্দেহ শুরু হয়। ভিডিওর কমেন্ট বক্সে সকলেই সায়ন্তকে এই নিয়ে প্রশ্ন করতে থাকে। এরপর একটি ভিডিওর মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর জানান সায়ন্ত। সেখানে নেটিজেনরা যা নয় তাই বলে অপমান করে কিরণকে। কিরণও তারপর নিজের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো বার্তায় ক্ষোভ উগরে দেন সায়ন্তের বিরুদ্ধে। তাঁর অভিযোগ একাধিক। তাঁকে নাকি আলাদা ভিডিয়ো করতে দিতেন না অভিনেতা। সঙ্গে মানসিক অত্যাচার তো ছিলই। পাশাপাশি, কিরণের টাকায় দামি জিনিস কিনতেন সায়ন্ত।
![]()
কিরণের সেই ভিডিওতে দেবচন্দ্রিমার কমেন্ট দেখার পরই শুরু হয় মূল বিতর্ক। তারপর সেই নিয়ে দেবচন্দ্রিমা ও প্রিয়াঙ্কা ভিডিও বানায় আর সায়ন্তর নামে নানান অভিযোগ আনেন। তবে এবারে আরেক জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রত্যুষা উল্টো সুর ধরলেন। সম্প্রতি প্রত্যুষা জানিয়েছেন ‘ভীষণ সহযোগিতা করে সায়ন্ত। কখনও আমার সঙ্গে দুর্ব্যবহার করেনি। কোনও রকম কুপ্রস্তাবও দেয়নি। ফলে, আমি ওকে ভালই বলব।’
আর অভিনেত্রীর এই কথা শুনেই নেটিজেনদের একাংশ দাবি করেছেন অভিনেত্রী বর্তমানে সায়ন্তর সাথে সম্পর্কে রয়েছেন। নাহলে তিনটে মেয়ে একসাথে মিথ্যে বলছে এই প্রত্যুষা সত্যি বলছে শুধু? এই নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। যা নয় তাই বলেছেন অভিনেত্রীকে।
আরও পড়ুনঃ বিরাট পরীক্ষার সম্মুখীন পারুল! দাদু নাকি ডিএন, জীবনে চলার পথে কাকে বেছে নেবে সে? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব
আসলে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা খবর শোনা যাচ্ছে। সায়ন্ত মোদক নাকি বর্তমানে অভিনেত্রী প্রত্যুষার সাথে সম্পর্কে রয়েছেন। সমাজমাধ্যমে ভুয়ো খবরের বিরুদ্ধে সোচ্চারও হয়েছেন তিনি। তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ভিডিয়ো বার্তায় বলেছেন, “অকারণে আমাকে নিয়ে ভুল খবর পরিবেশিত হচ্ছে। সায়ন্তর সঙ্গে দুটো ধারাবাহিকে কাজ করেছিলাম। এর বাইরে ওর সঙ্গে কোনও সম্পর্ক নেই। সেই ধারাবাহিকের ছবি ব্যবহার করে আমাকে জুড়ে দেওয়া হয়েছে অভিনেতার সঙ্গে। যা একেবারেই কাম্য নয়।”
অভিনেত্রী আরও বলে “মাস ছয়েক আগে সায়ন্তর সঙ্গে হইচই ওয়েব প্ল্যাটফর্মের একটি ‘মিনি সিরিজ়’-এ অভিনয় করেছিলাম। সেখানে এমন ভাবে আমাদের দেখানো হয়েছিল যেন আমরা প্রেম করছি। বর্তমানে সায়ন্তকে নিয়ে চর্চার মধ্যেই সম্ভবত ওই সিরিজ়ের কিছু দৃশ্য ফিরে এসেছে সমাজমাধ্যমে। যার থেকে এই ধরনের ধারণা তৈরি হয়েছে।”

