তর্কবিতর্ক পর্বে বাজিমাত করলো পারুল! তার অসাধারণ যুক্তিতে মুগ্ধ দর্শক! পারুলের একাগ্রতার প্রেমে পড়লো রায়ান!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে ডিবেট কম্পিটিশনে রায়ান যখন যাওয়ার প্রস্তুতি নেয় তখনই প্রফেসর তাকে আটকে পারুলকে ডেকে নেয়। পারুলকে সেখানে দেখে তো সকলেই অবাক হয়ে যায়। প্রফেসর বারবার পারুলকে অনুরোধ করে তাদের মান সম্মান রাখার জন্য। তারপরই শুরু হয়ে যায় প্রতিযোগিতা।

ডিবেট কম্পিটিশনে নারী সুরক্ষা নিয়ে পারুল বিপক্ষে এবং অন্য কলেজের ছাত্রী পক্ষে নিজেদের বক্তব্য রাখে। প্রথমে তো অপর পক্ষের বক্তব্য শুনে পারুল থমকে যায়। সবাই ভাবতে থাকে হয়তো পারুল এই বক্তব্যের বিপক্ষে পেরে উঠবে না। রায়ানরা তো সমানে পারুলকে ছোটো করতে থাকে। কিন্তু পারুল নিজের ক্ষমতা দেখিয়ে দেয়। নিজের বক্তব্যে সবার মন জিতে নেয়।
আরও পড়ুনঃ তীরন্দাজিতে সবাইকে মাত দিল রাঙা! চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করল এই ধারাবাহিকগুলি!
পারুল তো নিজের মতন চেষ্টা করে যায়। পারুলকে দেখে রায়ানের বেশ ভালো লাগে, আর সেটা শিরিনের একদম সহ্য হয়না। তারপর ব্রাইট মাইন্ডই বিজয়ী হয় পারুলের হাত ধরে। কিন্তু রায়ানের দাদুর এই বিষয়টা এক্কেবারে পছন্দ হয় না। পারুল তাকে প্রণাম করে আশীর্বাদ নিতে চাইলে তিনি প্রণাম নেন না। কিন্তু বাড়ির বাকিরা পারুলকে বাহবা জানায়।
এদিকে শিরিন তো রায়ানের উপর রাগ করে চলে আসে। তাই রায়ান শিরিনকে বোঝানোর জন্য ছুটে আসে। পারুলও সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু শিরিন রায়ানকে বলে তার জন্য চিন্তা করার দরকার নেই, রায়ান পারুলকে নিয়েই থাক। রায়ান শিরিনকে বোঝাতে থাকে কেনো রায়ান সেদিন শিরিনকে নিজের কাছে আসতে দেয়নি। আসলে রায়ান শিরিনের দুর্বলতার সুযোগ নিতে চায়নি। আর রায়ানের মুখে এই কথা শুনে রায়ানের প্রতি পারুলের ভালোলাগা আরও বেড়ে যায়।

