মিল হলেও মা’রা যাবে সূর্য দীপা! আর তাদের মৃ’ত্যু’র জন্য দায়ী করা হবে সোনাকে! খুব শীঘ্রই আসতে চলেছে অনুরাগের ছোঁয়ায় অনেক বড় টুইস্ট

নতুন বছরের শুরুতেই টিআরপি টপার হয়েছে অনুরাগের ছোঁয়া। এতদিন তুমুল জনপ্রিয়তা সত্বেও চ্যানেল টপার হয়েই আটকে ছিল স্টার জলসার সিরিয়ালটি। তবে দিন প্রতিদিন ধারাবাহিক সম্পর্কে দর্শকদের আগ্রহ বাড়ছে নিঃসন্দেহে। বিশেষত সোনা-রূপা আসার পর থেকে দর্শকরা একটি এপিসোডে মিস করতে পারছেন না। সোনা রুপাই তাদের বাবা-মা সূর্য দিপাকে এক করবে এমনটাই ধারণা ছিল দর্শকদের।
এই আশাতেই দীপার দুই জমজ মেয়েকে আলাদা করে দিয়েছিলেন তাদের ঠাকুমা লাবণ্য। সোনাকে তিনি নিয়ে চলে আসেন তার ছেলের কাছে। আর রূপা থেকে যায় দীপার কাছে। দুই মেয়ে এভাবেই দুই আলাদা আলাদা অবস্থানে বাবা এবং মায়ের সঙ্গে থাকছে। খুব তাড়াতাড়ি অনুরাগের ছোঁয়ায় আস্তে চলেছে নতুন মোড়। কারণ এইবার মিল হবে সূর্য দীপার। মিশকার সব ষড়যন্ত্র এবার ধরা পড়ে যাবে। সেই সঙ্গে দুই মেয়েকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করবে সূর্য-দীপা। এখন যদি দর্শকরা মনে করেন এখানেই গল্পের হ্যাপি এন্ডিং হতে চলেছে তাহলে তারা ভুল। কারণ এরপরেও একটা বড় বিপদ আসতে চলেছে।
অনুরাগের ছোঁয়ার গল্প এবার আরেকটু লিপ নিয়ে বেশ কয়েক বছর এগিয়ে যাবে। আর সোনা রুপা হারাবে তাদের বাবা-মাকে। দুই মেয়েকে নিয়ে যাওয়ার পথে রাস্তায় দুর্ঘটনার জন্য মারা যাবে সূর্য আর দীপা। আসলে সোনা সকলের কথা উপেক্ষা করে জোর করে নিজেই গাড়ি চালানোর বায়না ধরবে। আর তার সেই ভুলের কারণেই গাড়ির দুর্ঘটনা ঘটে যাবে।

তবে এই গাড়ি দুর্ঘটনা স্বাভাবিক নাকি এর পেছনে আর কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা এখনই জানা যায়নি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি তেলেগু ধারাবাহিক ‘কার্তিকা দীপাম’ ধারাবাহিকের বাংলা রিমেক। আজ পর্যন্ত সিরিয়ালে যা কিছু দেখানো হয়েছে তা আগে ওই তেলেগু সিরিয়ালে দেখানো হয়ে গিয়েছে। সম্প্রতি তেলেগু সিরিয়ালটিতে এমনই একটি টানটান উত্তেজনাময় মোড় এসেছে।
অর্থাৎ খুব শীঘ্রই বাংলাতেও দেখানো হবে যে সূর্য এবং দীপা মারা গিয়েছে। অন্যদিকে সোনাকে বাবা-মায়ের মৃত্যুর জন্য দায়ী করে রূপা সেনগুপ্ত বাড়ি থেকে পালিয়ে যাবে। এরপর দুই বোন বড় হবে এক বোনকে দেখা যাবে অটোচালকের ভূমিকায় এবং আরেক বোন হবে ডাক্তার। বহু বছর বাদে আবারও একটা দুর্ঘটনা পরস্পরের মুখোমুখি এনে দাঁড় করাবে সোনা-রূপাকে। তারপরে কী ঘটবে? জানতে উৎসুক দর্শকমহল।

