দাদুর নয়, এবার নিজের জীবন নিজেই গড়বে পারুল! কেরিয়ারের জন্য সংসার ত্যাগ করলো সে! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে ব্রাইট মাইন্ড কলেজের প্রফেসর পারুলকে ফোন করে বলে জরুরি দরকার পারুল যেন যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে দেখা করে। পরেরদিন রায়ানদের কলেজে ডিবেট কম্পিটিশনের আয়োজন করা হয়। কিন্তু ডিবেটে জিততে পারে এমন কেউই নেই, তাই জন্যই কলেজের প্রফেসর আগের দিন পারুলকে ফোন করে। সেইসময় পারুল টাউন কলেজে ভর্তি হতে গেছিল কিন্তু সিজনের মাঝখান থেকে নতুন করে কাউকে নেওয়া যাবে না বলে পারুলকে ফিরিয়ে দেয়।

আর তখনই ব্রাইট মাইন্ড এর প্রফেসর তাকে ফোন করে এই ডিবেট কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য বলে। আর পারুলকে কলকাতায় আসতে বলে। পরের দিন ডিবেট কম্পিটিশনে রায়ান যখন যাওয়ার প্রস্তুতি নেয় তখনই প্রফেসর তাকে আটকে পারুলকে ডেকে নেয়। পারুলকে সেখানে দেখে তো সকলেই অবাক হয়ে যায়। প্রফেসর বারবার পারুলকে অনুরোধ করে তাদের মান সম্মান রাখার জন্য। পারুল তো নিজের মতন চেষ্টা করে যায়। পারুলকে দেখে রায়ানের বেশ ভালো লাগে, আর সেটা শিরিনের একদম সহ্য হয়না। এদিকে দাদু পারুলের কলেজে ফিরে আসা একেবারেই পছন্দ করে না। এরই মধ্যে সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো।
ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে পারুল আবার ব্রাইট মাইনসে ফিরে আসায় দাদু সেটাতে একেবারেই খুশি নয়। দাদু পারুলকে টাউন কলেজে পাঠিয়ে দিয়েছিল কিন্তু সেই কথা অমান্য করে ব্রাইট মাইন্ড এর প্রফেসরের কথায় পারুল আবার ফিরে আসে। এই নিয়েই দাদুর মুখোমুখি হতে হয় পারুলকে।
আরও পড়ুনঃ ড্রেসের মধ্যেও AI! ৮০ কেজির দড়ি দিয়ে ৪৫ কেজির ড্রেস! রেড কার্পেটে হিমসিম খাচ্ছেন মনামী!
দাদু পারুলকে বলে পারুলকে কেরিয়ার আর সংসারের মধ্যে এবারে যেকোনো একটা বেছে নিতে হবে। পারুল দাদুর চোখে চোখ রেখে বলে দেয় যুগে যুগে মেয়েরা সংসারের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছে কিন্তু পারুল নিজের কেরিয়ারের জন্য সংসার ত্যাগ করলো। পারুলের মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় দাদু। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

