দ্বিতীয়বার মা হলেন নিম ফুলের মধুর মৌমিতা! কোল জুড়ে এলো পরিবারের নতুন সদস্য! ছেলে হলো নাকি মেয়ে?

টেলিভিশনের পর্দার (Television Serial) জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন মানসী সেনগুপ্ত (Manashi Sengupta)। একাধিক ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয়কে দেখে এসেছে দর্শক। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল নিম ফুলের মধু (Neem Phuler Modhu), কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) এর মত জি বাংলার (Zee Bangla) একাধিক ধারাবাহিকে। তবে বর্তমানে কাজ থেকে কিছুটা বিরতি নিয়েছেন মানসী। সেই কারণটা অনেকেই জানেন।
কিছুদিন আগেই অভিনেত্রী নিজের দ্বিতীয় বার মা হবার সুখবর জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। অবশেষে সব বাধা-বিপত্তি কাটিয়ে ভূমিষ্ঠ হল অভিনেত্রী দ্বিতীয় সন্তান। অভিনেত্রীর দ্বিতীয় সন্তান আসার খবর পেয়ে প্রত্যেকেই ভীষণ খুশি। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে এই সুখবর জানিয়েছেন।

অভিনেত্রী তার ইনস্টাগ্রাম একাউন্ট এর মাধ্যমে জানিয়েছেন তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। তারপর থেকেই নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন জানার জন্য অভিনেত্রীর ছেলে হলো নাকি মেয়ে? ইতিমধ্যে শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। আত্মীয় স্বজনরা, সহ অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
আরও পড়ুনঃ মাদুলিতেই সর্বনাশ! ফুলকির গলার মাদুলি হয়ে উঠল গলার ফাঁ’স! রুদ্রর নজর এড়িয়ে বাঁচতে পারল না ফুলকি! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!
কিছুদিন আগেই অভিনেত্রীকে ভর্তি করা হয়েছিল নার্সিংহোমে। শরীর অসুস্থতার জন্যই নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। এবার আর কোনরকম ঝুঁকি নেননি অভিনেত্রী। অভিনেত্রীর প্রথম গর্ভাবস্থায় অনেক বাধা-বিপত্তি এসেছে, অভিনেত্রীর শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছিল সেই সময়। তাই নিজের তৃতীয় সন্তানের ক্ষেত্রে সেই ঝুকি আর নিতে চাননি তিনি। মাস খানেক আগে নিজের কাজের জায়গা থেকে ছুটি নিয়েছিলেন।
তবে প্রত্যেকেই অভিনেত্রীর ছেলে হলো না মেয়ে সেটা জানার জন্য আগ্রহী হয়ে রয়েছেন। জানিয়ে রাখি অভিনেত্রী পুত্র সন্তান জন্ম দিয়েছে। হ্যাঁ, কন্যা সন্তানের পর এবারে অভিনেত্রীর কোল আলো করে এলো পুত্র সন্তান। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী, সেখানে লেখা রয়েছে ‘ইটস অ্যা বেবি বয়।’

