ব্রাইট মাইন্ডসের সম্মান পারুলের হাতে! সময় এসেছে দাদুকে উচিত জবাব দেওয়ার! বিতর্কের মধ্যে দিয়েই নতুন দিশা পাবে পারুল! ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল টাউনের স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে তখনই তার স্বপ্নের কলেজের কথা মনে পড়ে। আর অন্যদিকে ভাদু তার মা কাকিমাকে দোলের ভিডিও দেখিয়ে রুক্মিণী এবং ছোট বৌদির নামে বদনাম করে। ভাদুর অপমানের জবাবে রুক্মিণী তাকে শাসন করে চড় মারে।

এদিকে পারুল যখন টাউনের কলেজে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করে তখনই ব্রাইট মাইন্ড কলেজের প্রফেসর তাকে ফোন করে বলে পারুলের সঙ্গে তার জরুরি দরকার পারুল যেন যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে দেখা করে। এদিকে ভাদু তার দাদাকে বলে রুক্মিণী তার গায়ে হাত তুলেছে। এই নিয়ে গোপাল রুক্মিণীর মধ্যে অশান্তি শুরু হয়। কিন্তু রুক্মিণী গোপালকে এই নিয়ে জবাব দেয় না।
পরেরদিন রায়ানদের কলেজে ডিবেট কম্পিটিশনের আয়োজন করা হয়। কিন্তু ডিবেটে জিততে পারে এমন কেউই নেই, তাই জন্যই কলেজের প্রফেসর আগের দিন পারুলকে ফোন করে। সেইসময় পারুল টাউন কলেজে ভর্তি হতে গেছিল কিন্তু সিজনের মাঝখান থেকে নতুন করে কাউকে নেওয়া যাবে না বলে পারুলকে ফিরিয়ে দেয়।
আরও পড়ুনঃ ‘টাকা খাইয়ে সারেগামাপায় জিতেছে…’- বিচারকদের বিচার শুনে বিস্ফোরক দর্শক! কটাক্ষের জবাবে কি বললেন দেয়াশিনী?
আর তখনই ব্রাইট মাইন্ড এর প্রফেসর তাকে ফোন করে এই ডিবেট কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য বলে। আর পারুলকে কলকাতায় আসতে বলে। পরের দিন ডিবেট কম্পিটিশনে রায়ান যখন যাওয়ার প্রস্তুতি নেয় তখনই প্রফেসর তাকে আটকে পারুলকে ডেকে নেয়। পারুলকে সেখানে দেখে তো সকলেই অবাক হয়ে যায়। প্রফেসর বারবার পারুলকে অনুরোধ করে তাদের মান সম্মান রাখার জন্য। পারুল তো নিজের মতন চেষ্টা করে যায়। পারুলকে দেখে রায়ানের বেশ ভালো লাগে, আর সেটা শিরিনের একদম সহ্য হয়না। এবারে দেখার অপেক্ষা কি হতে চলেছে।

