‘টাকা খাইয়ে সারেগামাপায় জিতেছে…’- বিচারকদের বিচার শুনে বিস্ফোরক দর্শক! কটাক্ষের জবাবে কি বললেন দেয়াশিনী?

সম্প্রতি কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো (Reality Show)। বাংলার রিয়েলিটি শো গুলির মধ্যে দর্শকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় হলো সারেগামাপা (Saregamapa)। দীর্ঘ কয়েক বছর বয়সে এই রিয়েলিটি শো হচ্ছে জি বাংলার পর্দায়। প্রতিটি সিজনেই দর্শকদের জন্য থাকে নতুন নতুন চমক। দূর দূর থেকে প্রতিযোগীরা আসে তাদের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য।

সেরকমই চলতি সিজনে একজন ট্যালেন্টেড প্রতিযোগী হলো দেয়াশিনী রায়। দেয়াশিনী এবারের সিজনের বিজয়ী। কিন্তু দেয়াশিনীকে অনেকেই মানতে পারছেন না বিজয়ী হিসেবে। কেউ কেউ তো ফেসবুকে লেখালিখি করছেন, টাকা দিলেই নাকি জিতে নেওয়া যায় রিয়েলিটি শো। এবার মুখ খুললেন সারেগামাপা-জয়ী দেয়াশিনী রায়। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গেল, ‘টাকা দিয়ে উইনার হওয়ার ক্ষমতা আমার পরিবারের একেবারেই নেই’।

Deyashini Roy

দেয়াশিনী আরও বলেন, ‘একটা রিয়েলিটি শো-তে কত খরচ! আমার বাবা একজন মিউজিশিয়ান, কোথায় পাবেন উনি এত টাকা। যারা এসব বলেন, তাঁদের একটাই কথা বলব, একটু ভেবেচিন্তে কথাগুলো বলুন। আমার জার্নিটা কখনোই খুব একটা সহজ ছিল না। আমাকে আর আমার মাকে অনেক কষ্ট করতে হয়েছে।’

আরও পড়ুনঃ ‘আমি শান্তি চাই, বিয়ে মানেই জীবন শেষ…’ – হঠাৎ একি বললেন দেব! তবে কি রুক্মিণীর সঙ্গে ভালো নেই অভিনেতা?

এবছর সারেগামাপা পেয়েছে যৌথ বিজেতা। ছোটদের মধ্যে থেকে অতনু ও বড়দের মধ্যে থেকে দেয়াশিনী প্রথম স্থান দখল করে নিয়েছে। বড়দের মধ্যে দ্বিতীয় স্থানে যৌতভাবে ময়ূরী-সাঁই। তৃতীয় স্থান অধিকার করেছেন সত্যজিৎ। আরাত্রিকা পান কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড। আর ছেটদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে ঐশী। তৃতীয় স্থানে অনীক। সৃজিতা চতুর্থ হয়েছে।

দেয়াশিনী এর আগে ২০১৩ সাল নাগাদ সারেগামাপা লিটল চ্যাম্পসে ভাগ নিয়েছিলেন। ছিলেন লাভ মি ইন্ডিয়া কিডস নামের একটি শো-তেও। ভাগ নেন সুপার সিঙ্গারেও। তবে কোনোটাতেই জয় আসেনি। এবারে জয় এনে দিলো সারেগামাপা। তারপর শুনতে হয় কটাক্ষ। সেই নিয়ে দেয়াশিনী বলে, ‘ফার্স্ট অডিশনেই হোল্ডে চলে যাই। তখন তো আশাও করিনি যে এই জায়গায় যাব! বা এমন একটা দিনও আসতে পারে। তখন শুধু ভেবেছি, কীভাবে আরেকটু ভালো করে পরের পর্বে যাব। সেই সময় লড়াইটা অনেকটাই ছিল। আর যখন বিজেতা হিসাবে আমার নাম ঘোষণা হল, তখন সকল বিচারকরাই মঞ্চে এসেছিলেন। আইডি স্যার (ইন্দ্রদীপ দাশগুপ্ত) আমায় বলেছিলেন, ‘দেয়াশিনী, সেই হোল্ডিং জোনে যাওয়া থেকে বিজেতা হওয়া, এটা যদি মনে রাখতে পারো, তাহলেই নিজের একদিন লক্ষ্যে পৌঁছতে পারবে।’

Back to top button