‘কখনও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি, আজ বলছি…’ নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক যীশু কন্যা সারা!

বর্তমানে চারিদিকে যেন বিচ্ছেদের খবরে ভরে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। বলিউড, টলিউড থেকে শুরু করে ক্রিকেট জগৎ সব জায়গাতেই বিচ্ছেদের খবর। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ যাদের পারফেক্ট কাপল হিসেবে জানত তাদের সংসারে হঠাৎ ভাঙ্গন ধরেছে। টলিউডের (Tollywood) যীশু-নীলাঞ্জনার (Jishu-Nilanjana) বিচ্ছেদের খবর নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই আলোচনা চলছে। এখন আর এক ছাদের তলায় থাকেন না যীশু নীলাঞ্জনা। এমনকি যীশু নীলাঞ্জনার দুই মেয়েও এখন মায়ের পাশেই রয়েছে। ইনস্টাগ্রামে বাবা কে আনফোলো করেছে বড় মেয়ে সারা।

যীশুর জীবনের নতুন নারী অভিনেতার ম্যানেজার শিনাল সুর্তি। বর্তমানে যিশুর বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির সমস্ত কাজকর্ম তিনিই দেখেন। এই শিনালের সাথে একটা সময় নীলাঞ্জনার মাধ্যমেই আলাপ হয়েছিল দুজনের। শিনাল এর কর্মক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই কারণে বন্ধু হিসেবে বাড়িতে জায়গা দিয়েছিলেন নীলাঞ্জনা। সেই বন্ধুই যে বিশ্বাসঘাতকতা করবেন তা ভাবতেও পারেননি নীলাঞ্জনা।

actor

বিগত ৩ বছর ধরেই নাকি সম্পর্কের অবনতি হচ্ছিল যিশু এবং নীলাঞ্জনার মধ্যে। শিনালের সঙ্গেই নাকি মুম্বাইতে লিভ ইন সম্পর্কে রয়েছেন যীশু। মাস খানেক আগে ডিহাইড্রেশন এর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা। শোনা যাচ্ছে, নার্ভাস ব্রেকডাউনের কারণেই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ডান্স বাংলা ডান্সের মঞ্চে কলকাতা পুলিশ!অসাধারণ নেচে সকলের মন জিতে নিলেন সায়ন্তী! সুযোগ পেলে কি ছাড়বেন পুলিশের চাকরি?

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেনগুপ্ত পদবী সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা। মুছে ফেলেছেন যিশুর সঙ্গে সমস্ত ছবিও। মেয়েদের সাথেও বেড়েছে দূরত্ব। বর্তমানে পোশাক বিপণির মুখ সারা সেনগুপ্ত। দেশ জুড়ে সেই সংস্থার বিজ্ঞাপনী প্রচার ছড়িয়ে। নিজের বাড়ি ছেড়ে পেশাদুনিয়ায় ব্যস্ত তিনি। চেনা গণ্ডির বাইরে কেমন জীবন কাটাচ্ছেন? সারা বলেছেন, “নতুন জীবন মানে ছেড়ে আসা দিনের কথা বার বার মনে পড়া। আমারও সেটাই হচ্ছে। পরিবার, বন্ধু, পোষ্যকে নিয়ে ঘেরা সে জীবন। খুবই আরামদায়ক সেই জীবন। তার বাইরেও একটা জীবন রয়েছে।”

জীবনের ওঠাপড়া আছে। তিনি মনে করেন, সে সব নিয়েই জীবন সম্পূর্ণ হয়। তাই সারার কাছে এটি ‘দ্বিতীয় পরিবার’-এর মতোই আপন, ভালবাসার। তা হলে কেন নতুন জীবন নিয়ে আনন্দের পাশাপাশি ভয় কাজ করেছে? ভিডিয়োবার্তায় সে কথাও বলেছেন সারা। তাঁর যুক্তি, “এই অনুভূতি প্রত্যেক মানুষের হয়। আমারও হচ্ছে। এটা লুকোনোর কোনও প্রয়োজন নেই।” তাঁর যুক্তি, “এই অনুভূতি প্রত্যেক মানুষের হয়। আমারও হচ্ছে। এটা লুকোনোর কোনও প্রয়োজন নেই।”

Back to top button