‘আমার ভক্তরা অন্তত টক্সিক নয়’- কাকে ঠেস দিয়ে এমন কথা বললেন দুই শালিখের আঁখি! মুখ খুললেন তিতিক্ষা দাস !

বাংলা টেলিভিশনের (Bengali Television)পর্দায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das)। বেশ কয়েক বছর হলো টেলিভিশনের পর্দায় অভিনয় করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বেশকিছু মেগা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star jalsha) দুই শালিক (Dui Shalik) ধারাবাহিকে অভিনয় করতে।
এর আগে অভিনেত্রী কালার্স বাংলার দত্ত গিনি এন্ড সন্স, জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনিতে ধারাবাহিকে, সিনেমায় যারা অভিনয় করেন তাদের ভক্তদের পাশাপাশি হেটার্সও থাকে। কিন্তু তিতিক্ষার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। অভিনেত্রীর হেটার্স সংখ্যা হয়তো হাতে গুণেই পাওয়া যাবে।
এবারে এই নিয়েই তিতিক্ষা বেশ গর্ববোধ করছেন। টক্সিস ফ্যানবেস না থাকায় অভিনেত্রী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীরা কিছু করলেই সেই নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। কিন্তু আজ পর্যন্ত তিতিক্ষাকে নিয়ে কোনো বাজে পোস্ট, ট্রোল, সমালোচনা চোখে পড়েনি। আর সেটাই এবারে জাহির করে সকলকে জানালেন তিতিক্ষা।
সম্প্রতি তিতিক্ষা এই নিয়ে পোস্ট করেছেন। আর এই পোস্ট অনেক অভিনেতা অভিনেত্রীদের ফ্যান বেসের উপর প্রশ্ন তুলেছে। তাহলে কি তিতিক্ষা বাকি অভিনেতা অভিনেত্রীদের ফ্যানেদের টক্সিক বলতে চাইলেন? তিতিক্ষার এই পোস্ট দেখে সকলের মনেই প্রশ্ন উঠেছে।
আরও পড়ুনঃ প্রাণ বাঁচাতে নতুন চাল! রুদ্রর হাত থেকে বাঁচতে এবার নতুন রূপে ফুলকি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
তিতিক্ষা নিজের ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে এই কথা লিখেছেন। আর ধন্যবাদ জানিয়েছেন নিজের ফ্যানদের। বর্তমানে দুই শালিক ধারাবাহিকটি বেশ জমজমাট হয়ে উঠেছে। শুরুর সময় থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শক বেশ উৎসাহী ছিলেন। যদিও টাইম স্লটের জন্য কিছুটা প্রভাব পড়েছে ধারাবাহিকের উপর।

