প্রাণ বাঁচাতে নতুন চাল! রুদ্রর হাত থেকে বাঁচতে এবার নতুন রূপে ফুলকি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রুদ্রর আসল মুখোশ হৈমন্তীর সামনে খুলে যাওয়ায় তিনিও রুদ্রর মুখোমুখি হওয়ার জন্য উঠে পড়ে লাগেন। কিন্তু ফুলকি বাঁধা দিয়ে বলে তাদের খুব সাবধানে এগোতে হবে যাতে রুদ্র তাদের কোনভাবেই ধরতে না পারে।

Bengali serial

কিন্তু লাবুর মা তো কারোর কথা শোনে না। তিনি ভাবতে থাকেন রুদ্র তার সামনে মিথ্যে বলতেই পারবে না। তাই সবাই যখন ঘুমাচ্ছিল তিনি সকলের অজান্তে ঠিক বেরিয়ে যায়। আর সোজা যায় নবাবগঞ্জে। আর ঠিক সেই সময় রুদ্রর লোক তাকে দেখে ফেলে, আর রুদ্রকে খবর দেয়। এদিকে ফুলকিরা জানতে পেরে বাইক নিয়ে রোহিতের সাথে বেরিয়ে পড়ে।

কিন্তু ততক্ষণে রুদ্র তার লোকজনকে বলে দেয় হৈমন্তীকে মেরে ফেলতে। সেই মতন রুদ্রর লোকজন বন্দুক নিয়ে হৈমন্তীর দিকে তাক করে, আর সেই মুহূর্তেই সেখানে পৌঁছায় ফুলকিরা। হৈমন্তীকে বাঁচাতে গিয়ে রোহিতের হাতে গুলি লাগে। গুলি লেগে রোহিতের হাত থেকে রক্ত পড়তে থাকে। আর অন্যদিকে ফুলকি ওই গুন্ডাদের সাথে মারপিট করতে থাকে।

আরও পড়ুনঃ ‘এখনো মেনে নিতে পারছি না তুমি আর নেই…ভালো থেকো’- আপনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন কাজল!

তারপর কোনরকমে রোহিতকে বাড়ি নিয়ে আসে। রোহিতের এই অবস্থা দেখে হৈমন্তী কান্নায় ভেঙে পরে। এবারে হয়তো তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছে। এদিকে রুদ্র তো জেনে গিয়েছে যে ফুলকিরা বেঁচে আছে, তাই তাদের মারার জন্য নতুন প্ল্যান সাজাচ্ছে। আর ফুলকি তো ভালই আঁচ করতে পারছে যে এরপর রুদ্র কি করবে। তাই ফুলকি সবাইকে সাবধান করে দেয়, আর বলে এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বেরোতে হবে।

Back to top button