‘শুধু ঢং আর রোম্যান্স দেখিয়েই অ্যাওয়ার্ড পেল কথা!’- স্টার জলসার একচোখামিতে বিরক্ত দর্শক! যোগ্য অভিনেতারা পাইনি প্রাপ্য সম্মান! দাবি দর্শকদের!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।
প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। এখন তো আরো জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিটি দর্শকের কাছে। কারণ এখন কথা অগ্নি কাছাকাছি এসেছে। একে অপরের মনের কথা জানিয়েছে। দর্শকেরা এতদিন যেটা চাইছিল সেটাই হচ্ছে এখন।

এরই মধ্যে স্টার জলসায় অনুষ্ঠিত হয়ে গেল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো। আর এই অ্যাওয়ার্ড শো নিয়েই যত গণ্ডগোল। অ্যাওয়ার্ড শোতে সব ধারাবাহিকের কলাকুশলীরা নিজেদের অভিনয়ের জন্যই পুরস্কার পেয়ে থাকে। কিন্তু এই বছর সব অ্যাওয়ার্ডই প্রায় গেলো কথা ধারাবাহিকের ঝুলিতে। যা নিয়ে দর্শকদের একাংশ বেজায় ক্ষেপে রয়েছে।
সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে চলছে তুমুল ট্রোল, সমালোচনা। সকলেরই দাবি বাকি ধারাবাহিকও তো সমান পরিশ্রম করেছে। তারাও তো তাদের প্রাপ্য অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। কিন্তু সব অ্যাওয়ার্ড নিয়ে গেলো কথা যার জন্য নেটিজেনদের মধ্যে লেগেছে বিতর্ক। বিভিন্ন ফ্যান পেজের পক্ষ থেকে নানান সমালোচনা করা হচ্ছে কথা ধারাবাহিক নিয়ে।
আরও পড়ুনঃ পারুলের সর্বনাশে মত্ত সমীরণ! নেশায় আচ্ছন্ন পারুলকে খু’নের চেষ্টা! জন্তুকে বাঁচাতে দরজা ভেঙে ঢুকলো রায়ান!
একজন তো সোশ্যাল মিডিয়াতে এই প্রসঙ্গে নিজের বক্তব্য পোস্ট করেছেন। ওই নেটিজেনের দাবি ‘সবাই বলছে- ‘কথা এত অ্যাওয়ার্ড পেয়েছে বলে সবার নাকি জ্বলছে! কিন্তু এত জ্বলনের কি আছে ভাই? কথা পপুলার এ চারটা পেয়েছে মানলাম, ওটা দর্শক ভোট ওটা নিয়ে কিছু বলবনা আমি! কিন্তু একটা শো এর সাইড রোল থেকে লীড সবাই ১/২ টা করে পেলো অন্যদিকে চ্যানেলের বাকি সাকসেসফুল শো গুলো সবাই মিলে ২/৩ পায়, এটা কি অন্যায় না?’
উনি আরও বলেছেন ‘ফালতু চ্যানেলটার হয়ে আবার কয়েকজন আসে দালালি করতে! এটা কেমন সাকসেস যে একজন সব পায় বাকিরা কিছুই ডিজার্ভ করেনা? জলসার মতো চ্যানেলকে এজন্যই ট্রোল করি আর আজকের পর তো আরোই করবো! জঘন্য চ্যানেল একটা… কথার সবাই শুধু হার্ড ওয়ার্ক করে বাকিরা মনে হয় বা’ল ফালায়! তারা অভিনয় না করেই টিআরপি দেয় মনে হয়। নয়ত সাইড রোল গুলাকেও ২ টা করে দিলো কথা থেকে। আর লীড দেবা, গৌরব, একলব্য এরা হিরো (স্পেশালি দেবা এত্ত হাইপিড ক্যারেক্টার) তারা কিছুই পেলো নাহ! হিপোক্রেসি।’

