পারুলের সর্বনাশে মত্ত সমীরণ! নেশায় আচ্ছন্ন পারুলকে খু’নের চেষ্টা! জন্তুকে বাঁচাতে দরজা ভেঙে ঢুকলো রায়ান!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে ন্যাড়াগোয়ালে ধুমধাম করে দোল উৎসব পালন শুরু হয়ে যায়। একেবারে এলাহী আয়োজন। সবাই মিলে রঙের খেলায় মেতে উঠেছে। গোপাল আর রুক্মিণী যেন একটু একটু করে কাছে আসছে। এদিকে পারুলও যেন রায়ানকে মিস করছে। তাকে কল্পনা করছে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

আর অন্য দিকে বসু বাড়িতে তো এত হৈহৈ করে রং খেলা হয়না। কিন্তু রায়নরা সবাই মিলে চাইছে বাড়ির বাইরে গিয়ে মজা করে দোল খেলতে। কিন্তু দাদু অনুমতি দেয়না। আর তখনই রুক্মিণী দাদুকে ফোন করে বসু বাড়ির সবাইকে আসতে বলে, দাদু রুকুর কথায় রাজি হয়ে যায়।

তারপর সবাইমিলে খাওয়াদাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে ঠিক তখনই সেখানে রায়ান আর তার বন্ধুরা উপস্থিত হয়। তারা সেখানে হোলি পার্টির আয়োজন করেছে। তারপর সবাই মিলে সেই হোলি পার্টিতে মেতে ওঠে। আর সেখানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয় পর্ণা, ফুলকি আর রাই। তিন জনপ্রিয় ধারাবাহিকের নায়িকারা এসে পারুল রায়ানের হোলি পার্টি জমজমাট করে তোলে। সেখানেই রায়ান পারুল এবং গোপাল রুক্মিণীর কাপল ডান্স দেখা যায়।

আরও পড়ুনঃ অবিশ্বাস করে স্ত্রীকে তাড়িয়ে দিয়ে, প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে প্রিয় জুটি নাকি রাই-অনির্বাণ! ভক্তদের সমালোচনার মুখে জি বাংলা!

কিন্তু হঠাৎ সেই পার্টিতে ভিড়ের মাঝে উপস্থিত হয় সমীরণ। সমীরণ তো এসেছে পারুলকে নিজের হাতে শেষ করার জন্য। তাই সুযোগ বুঝে পারুলের নেশার সুযোগ নিয়ে তাকে ওই রিসোর্টের একটা ঘরে নিয়ে যায়। অন্যদিকে শিরিনও রায়ানকে একটা ঘরে জোর করে নিয়ে যায়। রায়ান সেখান থেকে বেরোতে চাইলেও তাকে বেরোতে দেয় না। এদিকে পারুল নিজের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। রায়ান পাশের ঘর থেকে পারুলের চিৎকার শুনে ছুটে আসে। এবারে দেখার অপেক্ষা কি হয়।

Back to top button