সাধারণ মধ্যবিত্ত মেয়ে থেকে সুপারমডেল! ১০০ কেজি ওজন কমিয়ে অঞ্জলি জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর—কিরণ মজুমদারের অবাক করা গল্প মুগ্ধ করবে আপনাকেও!

গত বেশকিছুদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসছে অভিনেতা সায়ন্ত মোদক (Sayanta Modak) এবং তার প্রাক্তনদের কথা। অভিনেতার জীবনের একাধিক প্রেম তাদের সাথে অভিনেতার আচরণ নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন তিনি। সায়ন্তনের বিরুদ্ধে প্রথম মুখ খোলেন জনপ্রিয় মডেল তথা অভিনেতার শেষ প্রাক্তন কিরণ মজুমদার (Kiran Mazumder)। একটি ইউটিউব ভিডিও মাধ্যমে তিনিই প্রথম তাদের বিচ্ছেদের ব্যাপারে মুখ খোলেন।
সায়ন্তর সাথে সম্পর্কে আসার আগে থেকেই বেশকিছু নেটিজেনদের কাছে পরিচিত মুখ ছিলেন কিরণ। কলকাতার নামি গয়নার ব্র্যান্ড অঞ্জলি জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিরণ। কমবেশি সকলেই চেনেন তাকে। এছাড়াও হইচই এর শর্ট ভিডিও গুলিতে দেখা গেছে কিরণকে। কিন্তু কিরণের ছোট থেকে কখনো নায়িকা বা মডেল হওয়ার ইচ্ছাই ছিল না।
কিরণের এই মডেল হয়ে ওঠার জার্নিটা খুবই অস্বাভাবিক ছিল। বহু সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন তিনি যখন ক্লাস দশম শ্রেণীতে পড়তেন তখন তার ওজন ছিল ১০০ কেজির বেশি। যদিও সেসব নিয়ে কিরণ বা তার বাড়ির লোকের কোনো সমস্যাই ছিল না। তবে সমস্যা শুরু হল পরবর্তী সময়ে যখন তার শরীরে নানানরকম রোগ বাসা বাঁধতে শুরু করলো। তারপরই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অভিনেত্রী নিজের পছন্দের সব খাওয়ার বন্ধ করে, কঠোর ডায়েট ফলো করতে শুরু করলেন, যোগা করতে শুরু করলেন। টানা ২ বছরের এই জার্নির পর সফল হন কিরণ।
আরও পড়ুনঃ রঙের উৎসবে কাছাকাছি রায়ান পারুল! ফাঁস পরিণীতা ধারাবাহিকের আজকের পর্ব!
কিরণ তারপর নিজের পড়াশুনা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। গ্র্যাজুয়েশন শেষ করে অভিনেত্রী বিদেশে যাবেন মাস্টার্স করতে ঠিক তখনই আসে করোনা, আর তার ফলেই লোকডাউন। সেই সময় অভিনেত্রী ঘরে বসে রিল ভিডিও বানাতেন। তার আগে পর্যন্ত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে কোনো একাউন্ট ছিল না।
সেখান থেকেই অভিনেত্রীকে পছন্দ করা হয়। তারপর ছোটখাটো ব্র্যান্ডের সাথে কাজ করা। তারপরই অঞ্জলি জুয়েলার্সের অফার আসে। এরপর একটু একটু করে কাজ করতে করতে মানুষের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। আর শেষ কিছুদিন ধরে অভিনেত্রীর উপর দিয়ে তো রীতিমতন ঝড় বয়ে গিয়েছে। সেই ঘটনা তো সকলেই জানেন এখন।

