রঙের উৎসবে কাছাকাছি রায়ান পারুল! ফাঁস পরিণীতা ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলের সাঁতার না জানার সুযোগটা কাজে লাগায় সমীরণ। পারুল যখন দড়ি ধরে গঙ্গায় স্নানের জন্য নামছিল তখন সেখানে লোকের ভিড়ে ছদ্মবেশে হাজির ছিল সমীরণ। সমীরণ ঠিক কায়দা করে পারুল যে দড়ি ধরে নামছিল সেটা কেটে দেয়। যার জন্য ছিটকে যায় পারুল। আর যেহেতু পারুল সাঁতার জানে না তাই মাঝ গঙ্গায় ডুবে যেতে থাকে। সবাই তো সেই দৃশ্য দেখে চিৎকার করতে থাকে।

তারপরই পারুলকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে রায়ান। ঠিকই পারুলকে মাঝগঙ্গা থেকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু পারুলকে শাস্তি দিতে চেয়েছিল শিরিন তবে এভাবে পারুলকে মেরে ফেলতে চায়নি কখনও। যাই হোক রায়ানের জন্য পারুল বেঁচে যায়।তারপরের দিনই পারুলদের বাড়ি ফেরার পালা, পারুলরা বাসে ফিরবে কিন্তু রায়ানরা কিসে ফিরবে জানেই না। তাই গোপাল আর পারুল বলে তাদের সাথে তাদের বাসে চলে যেতে। শিরিন প্রথমে রাজি হতে না চাইলেও তার বন্ধুরা মিলে রাজি করায়।
অন্যদিকে আবার ন্যাড়াগোয়ালে ধুমধাম করে দোল উৎসব পালন শুরু হয়ে যায়। একেবারে এলাহী আয়োজন। সবাই মিলে রঙের খেলায় মেতে উঠেছে। গোপাল আর রুক্মিণী যেন একটু একটু করে কাছে আসছে। এদিকে পারুলও যেন রায়ানকে মিস করছে। তাকে কল্পনা করছে।
আরও পড়ুনঃ ফুলকির হাতেই জব্দ রুদ্রর পোষা কুকুর! গোটা পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
আর অন্য দিকে বসু বাড়িতে তো এত হৈহৈ করে রং খেলা হয়না। কিন্তু রায়নরা সবাই মিলে চাইছে বাড়ির বাইরে গিয়ে মজা করে দোল খেলতে। কিন্তু দাদু অনুমতি দেয়না। আর তখনই রুক্মিণী দাদুকে ফোন করে বসু বাড়ির সবাইকে আসতে বলে, দাদু রুকুর কথায় রাজি হয়ে যায়। তারপরই সদলবলে ন্যাড়া গোয়ালে হাজির হয় রায়ানরা। সেখানেই শিরিনের অনুপস্থিতিতে কাছাকাছি আসবে পারুল রায়ান। তাদের মধ্যে শুরু হবে নতুন সম্পর্ক। এমনটাই ধারণা করছেন একাংশ দর্শক। যদি সত্যি এমন কিছু হয় তাহলে কেমন হবে?

