এত রংয়ের মাঝেও ধূসর টলিপাড়া! সব রং মুছে দিয়ে ৮৩ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন জনপ্রিয় অভিনেতা!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতা, গায়ক, শিল্পীর মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)।

বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক শিল্পীর মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বছর শেষে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।

আজ দোলের দিনে ইন্ড্রাস্ট্রিতে নেমে এলো অন্ধকারের কালো ছায়া। বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। তবে মৃত্যুকালে বাড়িতেই ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেছিলেন অভিনেতা। প্রথম বিয়েতে তাঁর একটি কন্যা সন্তান ছিল দ্বিতীয় বিয়ের পর তাঁর এক পুত্র সন্তান হয়।

তিনি ‘অভিনেত্রী’, ‘এক বার মুসকুরাদো’, ‘আঁসু বান গে ফুল’, ‘কিং আঙ্কেল’, ‘কামিনে’ এবং ‘ম্যায় তুলসী তেরে অঙ্গন কি’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। ১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তর প্রদেশের কানপুরে জন্ম হয় অভিনেতার। বিখ্যাত মুখার্জি-সমর্থ পরিবারের সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুনঃ জি বাংলার সবচেয়ে বড় উৎসবে অনুপস্থিত পর্ণা! সোনার সংসার অ্যাওয়ার্ড থেকে বাদ পড়লেন পল্লবী শর্মা! অভিনেত্রীর প্রতি এই অবহেলায় ক্ষুব্ধ দর্শক মহল!

জনপ্রিয় সেই অভিনেতা হলেন দেব মুখোপাধ্যায়। তিনি চলচ্চিত্র ডিরেক্টর অয়ন মুখার্জির বাবা ও আশুতোষ গোয়ারিকের শ্বশুর। ১৪ই মার্চ সকাল ৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেব মুখোপাধ্যায়। আজ সন্ধ্যা ৪টায় মুম্বইয়ের পবন হংস শশ্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

actor

Back to top button