সবে তো কলির সন্ধ্যে! সায়ন্ত মোদককে নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা মিত্র! আরও ভয়ংকর সত্যি ফাঁ’স করলেন অভিনেত্রী!

অভিনেতা সায়ন্ত (Sayanta Modak) ও কিরণ মজুমদারের ব্রেকআপে এখন সরগম টলিপাড়া (Tollywood)। কান পাতলেই তাদের বিচ্ছেদের গল্প বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা সকলের সঙ্গে বিচ্ছেদের পর জনপ্রিয় মডেল কিরণ মজুমদারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে নিজেরাই জানিয়েছিলেন তারা সম্পর্কে রয়েছেন। সায়ন্তর ইউটিউব চ্যানেল থেকে দুজনেই একসাথে ভিডিও করতেন।
তারপর হঠাতই তাদের একসাথে আর দেখা যাচ্ছিল না। সেই থেকেই নেটিজেনদের মনে সন্দেহ শুরু হয়। ভিডিওর কমেন্ট বক্সে সকলেই সায়ন্তকে এই নিয়ে প্রশ্ন করতে থাকে। এরপর একটি ভিডিওর মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর জানান সায়ন্ত। এর পাল্টা আরও একটি ভিডিও বানিয়ে কিরণ পুরো সত্যিটা তুলে ধরেন সেখানেই তিনি দেবচন্দ্রিমার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন। কারণ সায়ন্ত তার বন্ধুদের সাথে বসে এবং কিরণকে সামনে রেখেই তার প্রাক্তনদের নামে যা নয় তাই বলেছেন।

আগেরদিন দেবচন্দ্রিমা নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি বড় ভিডিও পোস্ট করে। সেখানে দেবচন্দ্রিমা তার সাথে সায়ন্ত এর সম্পর্ক থাকাকালীন কি কি হয়েছে সমস্ত কিছু তুলে ধরেন সকলের সামনে। এবারে সেই একই পথে হাঁটলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। প্রিয়াঙ্কা এবং শুভজিৎ এর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানেই কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কা একটি ভিডিও পোস্ট করেছেন।
আরও পড়ুনঃ ‘আমি চিনি না তাঁকে…পৃথিবীর সব লোককে চিনতে হবে নাকি!’ অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে বিস্ফোরক অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়!
এবারে দেবচন্দ্রিমার মতন প্রিয়াঙ্কাও সায়ন্তর নামে একই অভিযোগ করে। প্রিয়াঙ্কার সাথে বেশ কয়েকমাস প্রেমের সম্পর্কে ছিলেন। তারপর হঠাৎই তাদের মধ্যে বিচ্ছেদ হয়, এতদিন পর্যন্ত সেই কারণ সকলের কাছেই অজানা ছিল। প্রিয়াঙ্কা দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে অসুস্থ প্রেম দাবি করে, তারপর অভিনেত্রী শুভজিৎ এর সাথে সম্পর্কে জড়ান। অনেকেই ভেবেছিল প্রিয়াঙ্কা সায়ন্তকে ছেড়েছে। কিন্তু এতদিন পর আসল সত্যি সামনে এসেছে।
প্রিয়াঙ্কাও নিজের ভিডিওতে সায়ন্ত ও তার বন্ধুবান্ধবদের আসল মুখোশ খুলে দেয়। এমনকি তার কাছেও সায়ন্তর বিরুদ্ধে যে যথেষ্ট প্রমাণ আছে সেটা জানায়। প্রিয়াঙ্কার ভিডিও থেকেই জানা যায় সায়ন্ত সত্যি গায়ে হাত তুলতো, কিন্তু প্রিয়াঙ্কার সাথে সেটা পারেনি। এছাড়াও নিজের বন্ধু শুভজিৎ এর সাথেও অনেক অন্যায় করেছে সায়ন্ত। প্রিয়াঙ্কা ভিডিওর মাধ্যমে জানায় তারা দুজনই কিরণের পাশে আছে। কিরণের কোনরকম সাহায্য দরকার হলে তারা আছে। দরকার হলে দেবচন্দ্রিমা এবং কিরণকে পাশে নিয়ে প্রিয়াঙ্কা সব প্রমাণ সমেত ভিডিও বানাবে।

