সম্পর্কে থাকাকালীন সায়ন্তর ফ্ল্যাটে কোন নায়িকা আসত? ফাঁস করলেন দেবচন্দ্রিমা! নোংরামির সঙ্গী ছিল কে?

দেবচন্দ্রিমার (Debchandrima Singha Roy) সঙ্গে সম্পর্কে থাকাকালীন কোন অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন সায়ন্ত মোদক (Sayanta Modak)? সম্প্রতি অভিনেত্রী তার সমাজ মাধ্যমে, আরো ভালোভাবে বললে তার ইউটিউবে (You tube) একটি ৪৪ মিনিটের ভিডিও আপলোড করেছেন। আর সেখানেই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে প্রত্যেকটা বিষয়ে সায়ন্তর ভালো মানুষের মুখোশের পেছনে আসল চেহারাটাকে টেনে বের করে এনেছেন। আর এখানেই অভিনেত্রী খোলসা করেছেন আসল ঠকবাজটা ঠিক কে।
প্রত্যেকটা সম্পর্ক থেকে বেরোনোর সময় এবং বিচ্ছেদ ঘটানোর সময় অভিনেতা সায়ন্ত মোদক প্রত্যেককেই চিটার বা ঠকবাজ বলে দাগিয়ে দিয়েছেন সমাজে। তিনি বলেছেন প্রত্যেকেই নাকি তাকে ঠকিয়েছে। তাদের মাঝখানে কোন এক তৃতীয় ব্যক্তিকে টেনে এনেছে। তাই তার পক্ষেও আর সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু আসলে সেই কাজটা কে করেছে সেটা দেবচন্দ্রিমার দেখানো প্রমাণ এবং কথা থেকে স্পষ্ট।
![]()
দেবচন্দ্রিমা তার ভিডিওতে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেন। কিভাবে দিনের পর দিন অভিনেত্রীর টাকা ধ্বংস করেছেন সায়ন্ত মোদক এবং তার পাশাপাশি কিভাবে তার নামে তার পরিবারের কাছেই নিন্দা করেছেন সেই সবটাই স্পষ্ট ভাবে জানিয়েছেন অভিনেত্রী। দেবচন্দ্রিমা রাত জেগে দূরদূরান্তে অনুষ্ঠান করে টাকা রোজগার করতেন সায়ন্তর জন্য। আর সেটাকেই নোংরা ভাবে দেবচন্দ্রিমার মায়ের কাছে পরিবেশন করেছে সায়ন্ত।
আরও পড়ুনঃ “ট্রাভেল এজেন্সির বিলগুলো পাঠাবো?” – লাখ লাখ উড়িয়ে সায়ন্তকে বিদেশ ঘুরিয়েছেন দেবচন্দ্রিমা, ফ্রি-তে মজা লুটেছেন সায়ন্ত! এবার হিসেবের খাতা খুললেন অভিনেত্রী!
কিন্তু এইবার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গিয়েছে দেবচন্দ্রিমার। তিনি বলেন, ‘আমারই এক অভিনেত্রী বন্ধু যার সঙ্গে একসময় আপনাদের দাদা (Sayanta Modak) ভীষণভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। কিন্তু সেটা সামনে আসেনি। আমি তো জানি আমি ওকে ঠিক কোন কোন জায়গা থেকে টেনে নিয়ে এসেছি। এটাতো আর আপনারা জানেন না। সেই অভিনেত্রী আপনাদের দাদার ফ্ল্যাট এ নিয়মিত যাতায়াত করতেন। তাদের মধ্যে শুধু কোন সম্পর্ক ছিল না, বাদবাকি সম্পর্কের মতন সব কিছুই ছিল। এটাকে চিট করা বলে না? আজকে আবার এগুলো বলতে আর কোন বাধা নেই।’
তিনি আরো বলেন, ‘আজ আমি আর সেই ২০১৯ এর দেবচন্দ্রিমা নই। মাঝে এতগুলো বছর কেটে গেছে আমি অনেকটাই পাল্টে গেছি। কি, বলব নাকি নামটা? তারাও একটু বদনাম হোক! আমার কাছে বলার মতন এত কিছু আছে আর এত প্রমাণ আছে, যে শুরু করলে আপনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না।’ ভদ্রতার খাতিরে নামটা না নিলেও অভিনেতার নোংরা দিকটা সম্পর্কে সমস্ত টাই স্পষ্ট করেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। আপনারা কি বুঝতে পারছেন কোন অভিনেত্রীর দিকে ইঙ্গিত দিলেন দেবচন্দ্রিমা?

