“মেয়েদের রেট করছেন? ছিঃ!” – সায়ন্তর হাতে দেবচন্দ্রিমার ‘রেট কার্ড’? বন্ধুমহলে বসে নারীদের শরীর মাপার চাঞ্চল্যকর অভিযোগ, প্রকাশ্যে বিস্ফোরক দেবচন্দ্রিমা!

অভিনেতা সায়ন্ত (Sayanta Modak) ও কিরণ মজুমদারের ব্রেকআপে এখন সরগম টলিপাড়া (Tollywood)। কান পাতলেই তাদের বিচ্ছেদের গল্প বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা সকলের সঙ্গে বিচ্ছেদের পর জনপ্রিয় মডেল কিরণ মজুমদারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে নিজেরাই জানিয়েছিলেন তারা সম্পর্কে রয়েছেন। সায়ন্তর ইউটিউব চ্যানেল থেকে দুজনেই একসাথে ভিডিও করতেন।
তারপর হঠাতই তাদের একসাথে আর দেখা যাচ্ছিল না। সেই থেকেই নেটিজেনদের মনে সন্দেহ শুরু হয়। ভিডিওর কমেন্ট বক্সে সকলেই সায়ন্তকে এই নিয়ে প্রশ্ন করতে থাকে। এরপর একটি ভিডিওর মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর জানান সায়ন্ত। এর পাল্টা আরও একটি ভিডিও বানিয়ে কিরণ পুরো সত্যিটা তুলে ধরেন সেখানেই তিনি দেবচন্দ্রিমার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন। কারণ সায়ন্ত তার বন্ধুদের সাথে বসে এবং কিরণকে সামনে রেখেই দেবচন্দ্রিমার নামে যা নয় তাই বলেছেন।
এবারে দেবচন্দ্রিমা নিজের ইউটিউব চ্যানেল থেকে কিছুক্ষণ আগে একটি বড় ভিডিও পোস্ট করে। সেখানে দেবচন্দ্রিমা তার সাথে সায়ন্ত এর সম্পর্ক থাকাকালীন কি কি হয়েছে সমস্ত কিছু তুলে ধরেন সকলের সামনে। দীর্ঘ চার বছর ধরে তারা সম্পর্কে ছিলেন। কিন্তু ব্রেকআপের পরে দেবচন্দ্রিমা সাক্ষাৎকারে বা অন্য কোথাও এই সম্পর্ক নিয়ে কিছুই বলেননি। যেখানে সম্পর্ক শেষ হয়ে গেছে সেখানে প্রাক্তনকে অপমান করতে চাননি তিনি।
আরও পড়ুনঃ সায়ন্তর মুখোশ ছিঁড়ে ফাঁস করলেন দেবচন্দ্রিমা – ‘থাপ্পড় লাগিয়ে আসব’ হুঁশিয়ারি, ধৈর্যের বাঁধ ভাঙল ৪ বছর পর!
এই এতগুলো বছর তিনি চুপ ছিলেন। তবে কিরণের সাথে ঘটে যাওয়া ঘটনার পর যখন জানতে পারে তাকে নিয়ে কত নোংরা নোংরা কথা আলোচনা হয়েছে তখন আর চুপ থাকতে পারেনি অভিনেত্রী। এবারে তিনিও সায়ন্তর সম্পর্কে মুখ খুললেন। অভিনেত্রী বলেন “আপনি আপনার কিছু বন্ধুদের নিয়ে বসে মেয়েদের রেট আলোচনা করেন ছিঃ! আপনি কি এই নিয়ে আমার কাছে ক্ষমা চাইবেন নাকি আমি থানায় গিয়ে অভিযোগ করব যে আপনি আমাকে নিচে নামানোর চেষ্টা করেছেন। কোন হোটেলের রেট কার্ড পেয়েছেন দেখান দেখি, আমার কাছে আপনাদের কথার অডিও রেকর্ড আছে।”
অভিনেত্রী আরও বলেন যে “আজকের পর থেকে যদি কোনো মেয়ের সম্পর্কে বিনা প্রমাণে কোনো কথা বলতে শুনি, তার চরিত্রের দিকে আঙুল তুলতে দেখি একটা চড় লাগাবো। আমি কিন্তু শুধু হুমকি দিচ্ছি না, আমি করেও দেখাবো। এটা আর আগের দেবচন্দ্রিমা নেই।”

