‘ভূতের মুখে রাম নাম, লজ্জা করে না?’ বছর বছর একটা করে মেয়ের জীবন নষ্ট করে নারী দিবসে জ্ঞানের বুলি! দর্শকদের রোষের মুখে সায়ন্ত মোদক!

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) একজন জনপ্রিয় অভিনেতা হলেন সায়ন্ত মোদক (Sayanta Modak)। বেশ কিছুদিন ধরে সায়ন্ত এবং তার প্রাক্তন প্রেমিকা কিরণ মজুমদারের সম্পর্ক নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। কিছুদিন আগেই সায়ন্ত তার এবং কিরণের ব্রেকআপ সম্পর্কে একটি ভিডিও নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই নিজের দিকের সমস্ত কথা নিজস্ব ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন কিরণ। সেখানেই পেশায় মডেল কিরণ জানিয়েছেন সম্পর্কে থাকাকালীন কিভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করত সায়ন্ত।
কিরণ তাদের সম্পর্কের এমন অনেক কথাই ভিডিও মাধ্যমে প্রকাশ্যে এনেছে যেগুলো এতদিন কেউই জানতো না। কিরণের ভিডিওর কমেন্ট বক্সে সায়ন্তর আরেক প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমাও এসেও বিস্ফোরক কমেন্ট করে যার ফলে আরও জটিলতা সৃষ্টি হয় এই ঘটনা ঘিরে। এতদিন সকলে সায়ন্তর কথা শুনে কিরণকে ভুল বুঝেছে তাকে যা নয় তাই বলেছে।

তবে এবারে সায়ন্তর একটি পুরোনো ভিডিও ঘিরে নেটিজেনরা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। সম্প্রতি কিছুদিন আগেই গিয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সেই নারী দিবস উপলক্ষেই সায়ন্ত নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে সকল নারীদের উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ ‘কোন এক অদৃশ্য কারণে বারবার বাদ পড়ে যাচ্ছি…’ – কাল যার নাম ছিল, আজ সে বাদ? সবটাই জি বাংলার নোংরামি! বিস্ফোরক আরাত্রিকার বাবা!
সায়ন্ত সেখানে সকল নারীদের উদ্দেশ্যে বলেন সকল নারীরাই নিজেদের মতন শক্তিশালী। নারী পুরুষ সবাই সমান। একটা ছেলে যা পারে একটা মেয়েও তাই পারে। এরকমই নারীদের উদ্দেশ্যে আরও অনেক ভালো ভালো কথা বলেছে নিজের ভিডিওতে। কিন্তু সেই ভিডিওর কমেন্ট বক্সেই একাংশ নেটিজেনরা যা নয় তাই বলেছে অভিনেতাকে।
অনেকেই বলেছেন ‘ভূতের মুখে রাম নাম’। আবার কেউ বলেছে ‘তুমি ক্যামেরার সামনে এক রকম ক্যামেরা বন্ধ করলে আরেক রকম’। এরকম নানারকম নেগেটিভ মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। সত্যি তিনজন মেয়ে তো একসাথে ভুল হতে পারে না। অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে দীর্ঘ কয়েক বছর সম্পর্কে ছিলেন অভিনেতা। এরপর তার জীবনে আসে আরেক টেলিভিশনের অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। প্রিয়াঙ্কার সাথে ব্রেকআপের পর কিরণের সাথে সম্পর্কে আসেন। তিনজনেই বিভিন্ন সময়ে সায়ন্তর নামে অভিযোগ করেছেন। এবারে নেটিজেনরাও ছেড়ে দিলেন না অভিনেতাকে।

