‘কোন এক অদৃশ্য কারণে বারবার বাদ পড়ে যাচ্ছি…’ – কাল যার নাম ছিল, আজ সে বাদ? সবটাই জি বাংলার নোংরামি! বিস্ফোরক আরাত্রিকার বাবা!

সম্প্রতি কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো (Reality Show)। বাংলার রিয়েলিটি শো গুলির মধ্যে দর্শকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় হলো সারেগামাপা (Saregamapa)। দীর্ঘ কয়েক বছর বয়সে এই রিয়েলিটি শো হচ্ছে জি বাংলার পর্দায়। প্রতিটি সিজনেই দর্শকদের জন্য থাকে নতুন নতুন চমক। দূর দূর থেকে প্রতিযোগীরা আসে তাদের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য।
সেরকমই চলতি সিজনে একজন ট্যালেন্টেড প্রতিযোগী হলো আরাত্রিকা। অসাধারণ গানের গলা তার, যেন স্বয়ং মা সরস্বতীর বাস, মেয়েকে নিয়ে ভীষণই গর্বিত আরাত্রিকার বাবা। প্রতিটা এপিসোডেই নিজের অসাধারণ গানের মাধ্যমে সকলের মন জয় করেছে আরাত্রিকা। কিন্তু সারেগামাপায়ের ফাইনালে পৌঁছেও তার জায়গা হয়নি ১ থেকে ৩ এর মধ্যে। পায়নি কোন বিশেষ স্থান। যার কারণে অনেক দর্শকই বেশ ক্ষুব্ধ হয়ে রয়েছে সারেগামা কর্তৃপক্ষের উপরে।

সারেগামাপা শেষ হওয়ার পর থেকে আরাত্রিকার বাড়িতে অনেক সংবাদমাধ্যম হাজির হয়েছেন। আসল ঘটনা কি সেই নিয়ে অনেককে অনেক কথাই বলছেন। অনেকেরই ধারণা রাজনীতির একটি বিশেষ দলকে সাপোর্ট করার জন্য হয়তো আরাত্রিকাকে তার যোগ্য সম্মান দেওয়া হয়নি। তাকে বঞ্চিত করা হয়েছে তার প্রাপ্য স্থান থেকে। খুদে কমরেড হিসেবে পরিচিত ছিল আরাত্রিকা সারেগামাপা এর মঞ্চে। আরাত্রিকার বাবা নিজেও একজন শিল্পী। তিনিও মেয়ের এই প্রাপ্য সম্মান না পাওয়া নিয়ে অনেক কথাই বলেছেন।
আরও পড়ুনঃ ‘মা’রধর তো করিনি, ভাবিনি এভাবে আমার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা হবে…’ জোট বেঁধে অভিনেতার উপর মিথ্যে দোষারোপ! বিস্ফোরক সায়ন্ত!
এক সাক্ষাৎকারে আরাত্রিকা জানিয়েছে “পুরো বিষয়টাই আমার কাছে ধোঁয়াশার মতো। কোনো এক অদৃশ্য কারণে বারবার বাদ পড়ে গিয়েছি আমি। সিলেক্ট হওয়ার পরেও আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি আর কিছু বলতে পারব না।” আরাত্রিকার বাবা বলেন “আমার মেয়ে যে গণসংগীত গেয়ে সকল মানুষকে চেতনা ফিরিয়ে দেয় সেটা ভেবেই আমার গর্ব বোধ হয়। গণসংগীত তো কোন নির্দিষ্ট পার্টির স্টাম্প মারা গান নয়। এটা আমাদের দুর্ভাগ্য যে শিল্পীদেরও পরিবারের রাজনীতির রং দেখেই বিচার করা হয়। আমার এমন অনেক পরিচিত বন্ধুবান্ধব রয়েছে যারা শাসক দলের সমর্থক হয়েও আরাত্রিকার গান ভীষণভাবে পছন্দ করেছে। আমাকে নিজে মেসেজ করে আরাত্রিকার জন্য শুভেচ্ছা জানিয়েছে।”
তিনি আরো বলেন যে “আরাত্রিকাকে সারেগামাপা থেকে পরীক্ষা নিচ্ছিল ও গণসংগীত এবং রবীন্দ্র সংগীতের বাইরে আর অন্য কোন গান জানে কিনা। এমনও হয়েছে ও এক একটা দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার পরেও গোল্ডেন গিটার পাচ্ছিল না। আমার তখন বাবা হিসেবে মনে হয়েছিল আরাত্রিকা ডিস্টার্ব হচ্ছে। আমি কথা দিচ্ছি যারা আজ আরাত্রিকাকে বাদ দিচ্ছে তারাই একদিন আমাকে ফোন করে বলবে একটা গান গাওয়ার সময় আরাত্রিকার হবে দাদা।”

