বিরাট বড় দুঃসংবাদ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হরগৌরী পাইস হোটেলের নায়িকা শুভস্মিতা!

বছর শুরুর প্রথম মাসেই একটার পর একটা দুঃসংবাদের কথা জানতে পারছি আমরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন দুঃসময় কাটছেই না। কখনও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের (Actor-Actress) মৃত্যুর খবর আবার কখনো অভিনেতা অভিনেত্রীদের জীবনের নানান দুর্ঘটনার কথা জানতে পারি আমরা। আবারও সেরকমই এক অভিনেত্রীর জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানাব আপনাদের।

টেলিভিশনের পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ওই ধারাবাহিকের অভিনয়ের মাধ্যমেই দর্শকদের কাছে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা।

actress

এবারে ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী শুভস্মিতার জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা। অভিনেত্রীর সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। অভিনেত্রীর ভক্তরা তো এখনো এই বিষয়ে বিশ্বাস করতে পারছে না। কিছুদিন আগে শেষ হয়েছে সেই ধারাবাহিক। এরই মধ্যে বিপত্তি৷ একাধিক শারীরিক সমস্যার কারণে গুরুতর অসুস্থ হর গৌরী পাইস হোটেল ধারাবাহিকের নায়িকা শুভস্মিতা। এমনকী তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়।

আরও পড়ুনঃ বাস্তবতা বোঝার আগেই হাত ছেড়েছে বাবা মা! পাইকপাড়ার নোংরা বস্তিতে কষ্ট করে কেটেছে জীবন! সেই মেয়েই হয়ে উঠেছেন সেরা অভিনেত্রী সন্ধ্যা রায়!

ফুসফুসে সংক্রমণ, খাদ্যনালীতে সমস্যা সহ একাধিক রোগে আক্রান্ত হয়েছিলেন শুভস্মিতা। মূলত খাওয়াদাওয়ার অনিয়ম, এবং জীবনযাপনের কারণে বিভিন্ন সমস্যা থাবা বসায় শুভস্মিতার শরীরে। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাতে হয় তাঁকে। ওই দ্রুত সুস্থতা কামনা করছিলেন ভক্তরা। হরগৌরি পাইস হোটেলের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী।

এভাবে অভিনেত্রীর সাথে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনা করতে পারেননি। বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তবে এখনো তাকে বিশ্রামে থাকতে হবে। শুটিংয়ের ব্যস্ততার মাঝে নিজেকে সেভাবে সময় দিতে পারেননি শুভস্মিতা। তবে এবার কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি। কিছুটা সুস্থ হয়েই জীবনের নতুন শুরু করতে চলেছেন শুভস্মিতা।

Back to top button