রায়ান পারুলকে মিলিয়ে দিলেন স্বয়ং বাবা ভুবনেশ্বর! ভোকাট্টা অকৃতজ্ঞ শিরিন! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শিরিন রাগ করে চলে যায় তাবু ছেড়ে। তারপর ঐ রাতের অন্ধকারে হঠাৎই শিরিন কতগুলো গুণ্ডা বদমাইশদের খপ্পড়ে পড়ে। তারা শিরিনকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে। শিরিন তো ভয়ে চিৎকার করতে থাকে। সবাই মিলে চারিদিকে শিরিনকে খুঁজতে থাকে। হন্যে হয়ে সবাই ডাকতে থাকে কিন্তু শিরিনকে কোথাও খুঁজে পায় না।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

তারপর পারুল আর মল্লার শিরিনের ফোন, জুতো খুঁজে পায়। এরপর হঠাৎ করেই ওই সাধুবাবার সাহায্যে পারুল হদিশ পায় শিরিন এর। তারপরই ত্রিশূল হাতে নিয়ে ছুটে আসে পারুল। তারপর পারুলই ওই শয়তানদের হাত থেকে রক্ষা করে শিরিনকে।

আরও পড়ুনঃ বাঁধন আলগা হতেই সর্বনাশ! ক্ষুধার্ত বাঘের মতন শিকারের অপেক্ষায় রুদ্র! কি করতে চলেছে সে? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

তাবুতে নিয়ে আসার পর শিরিনের জ্ঞান ফেরে। শিরিন তারপরও পারুলকে কৃতজ্ঞতা না জানিয়ে পারুলকে অপমান করতে থাকে, আর এই বিষয়টা রায়ান একেবারেই পছন্দ করে না সে শিরিনকে বলে আজ পারুলের জন্যই শিরিন প্রাণে বেঁচে গেছে। শিরিন তারপর আবারো বেরিয়ে যাওয়ার কথা বলে।

শিরিনের মুখে এই কথা শুনে এবারে পারুল তার গালে কষিয়ে চড় মারে। শিরিন কিছু বলার আগেই পারুল বলে এরকম কাজ যেন সে আর না করে, তাহলে পারুল আরও কঠিন হতে বাধ্য হবে। এরপর পারুল বলে সবাই মিলে তারা সন্ধ্যা আরতি দেখতে যাবে আর শিরিনকেও যেতে হবে তাদের সাথে। এরপর মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেখার সময় পুরোহিত বলে মহাদেবের আশীর্বাদী মালা যেই জুটির গলায় পড়বে তারা জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়ে যাবে, তারাই একে অপরের পরিপূরক হয়ে উঠবে। তখনই শিরিন রায়ানের হাত ধরে সেই মালা পড়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ করেই অসাবধানতার মাটিতে পড়ে যায় শিরিন। তারপর সেই মালা গিয়ে পড়ে রায়ান এবং পারুলের গলায়।

Back to top button