বাঁধন আলগা হতেই সর্বনাশ! ক্ষুধার্ত বাঘের মতন শিকারের অপেক্ষায় রুদ্র! কি করতে চলেছে সে? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় লাবুর সাহায্যে গরিবদের জন্য একটা আশ্রম খোলা হয়েছে সেটার উদ্বোধনের জন্যই লাবণ্যকে আমন্ত্রণ জানাতে এসেছিল। তারপর ধানুরা সবাই মিলে ঠিক করে তারা হৈহৈ করতে করতে যাবে একদিনের জন্য ঘুরতে। কিন্তু ফুলকির রুদ্রকে নিয়ে চিন্তা হতে থাকে। ফুলকি রুদ্রকে নিয়ে লাবুর সাথে আলোচনা করে। রুদ্রর সাথে কি করা হবে। ফুলকিরা বাড়ির বাইরে থাকছে তাহলে রুদ্রর উপর কে নজর রাখবে।

ফুলকি আর লাবু যখন এই কথাগুলি আলোচনা করছিল তখন আড়াল থেকে তাদের সব কথা শুনে নেয় ঈশিতা। ঈশিতা ঠিক করে লাবণ্যকে ফলো করে সে যাবে রুদ্রর কাছে। পরের দিন লাবু গিয়ে রুদ্রকে জল, খাওয়ার দিয়ে আসে। তখনই রুদ্র আবারো নিজের নাটক শুরু করে। কারণ ঝিনুকের বাঁধন রুদ্র কিছুতেই খুলতে পারবে না। তাই লাবুকে জল খাওয়ার বাহানায় বলে হাতের বাঁধন খুলে দিতে। আর বলতে থাকে সে সবকিছু স্বীকার করে নেবে ফুলকির সামনে।
এরপর লাবু গলে গিয়ে হাতের বাঁধন খুলে জল দিয়ে আবার হাত বেঁধে দেয় কিন্তু রুদ্র এই বাঁধন সহজেই খুলে নেবে। পরের দিন ঈশিতা ঠিক সেখানে পৌঁছে যায়। সেখানে লাবুর লোকজনকে মেরে রুদ্রর কাছে পৌঁছে যায়। রুদ্র তো জানে লাবুকে কি বলে কাবু করা যাবে। এদিকে লাবু তো এখনো রুদ্রর কথায় নরম হয়ে যায়।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! গৃহপ্রবেশ ধারাবাহিকে বিদায় জানাচ্ছে সুস্মিত মুখার্জি! পরিবর্তে আসছে নতুন নায়ক! হঠাৎ কি হলো অভিনেতার?
অন্যদিকে লাবু এসে ফুলকি এবং ঝিনুককে সবটা বলে। লাবু হাতের বাঁধন খুলেছিল শুনে তো ঝিনুক খুব চমকে ওঠে। অন্যদিকে তো রুদ্র ঠিকই নিজের হাতের বাঁধন খুলে উঠে দাঁড়ায়। এবারে সে গোটা রায় চৌধুরী পরিবারকে শেষ করে দেবে। কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করবে ফুলকি নিজের পরিবারকে?

