‘যখনই হোঁচট খাই, ও ঠিক হাতটা ধরে নেয়…’- ঠিক প্রথম দিনের মতনই রয়েছে এই ৪০ বছরের সম্পর্ক! মা’রণ রোগে আ’ক্রান্ত মিঠুকে বুকে আগলে রেখেছেন সব্যসাচী!

মা’রণ রোগ ক্যা’ন্সারে আক্রান্ত টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। যার কারনে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হর গৌরী পাইস হোটেল থেকে তাকে বিদায় নিতে হয়। দীর্ঘদিন ধরেই চলছিল থেরাপি। অভিনেত্রী কঠিন সময়ে পুরো পরিবারকে পাশে পেয়েছিলেন। সেই কঠিন সময়ে কাটিয়ে আবার ও সুস্থ জীবনে ফিরতে পেরেছেন তিনি।
প্রথমবার স্বামী সব্যসাচী চক্রবর্তীই জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনও কারণ নেই। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে ক্যামেরার সামনে খুব একটা দেখা যায়নি তাকে। মাঝে দু একবার ক্যামেরা সামনে এসেছিলেন। হরগৌরি পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। অসুস্থতার কারণে সেই ধারাবাহিক থেকে বেরিয়ে এসেছিলেন। তবে ধারাবাহিকের শেষ দিন সকলের সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

বর্তমানে চিকিৎসা চলছে অভিনেত্রীর। কেমোর কারণেই তাঁকে চুল কেটে ফেলতে হয়েছে সম্ভবত। সম্প্রতি কোন একটি অনুষ্ঠানে স্বামী সব্যসাচী চক্রবর্তীর হাত ধরে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী স্বামীর সঙ্গে হাত ধরে একসঙ্গে আসছিলেন তিনি। সাংবাদিকের প্রশ্ন কত বছর এইভাবে একসাথে হাত ধরে হাঁটছেন দুজনে। সব্যসাচী উত্তর দেন বর্তমানে হাত ধরাটা প্রয়োজনে। তবে দীর্ঘ ৩৯ বছর ধরে তারা একসঙ্গে রয়েছেন। কখনও চলার পথে হোঁচট খেতে গেলে সব্যসাচী সব সময় হাত ধরে নিয়েছেন।
আরও পড়ুনঃ শত অসম্মান সহ্য করেও কাজ করে চলেছে বাবা! বাবার এমন অবস্থা দেখে চোখে জল অপর্ণার! বাবা মেয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা মন কেড়ে নিল দর্শকদের!
অভিনেত্রীর কথায় ‘যখনই হোঁচট খাই, ও ঠিক হাতটা ধরে নেয়, ঠিক প্রথম দিনের মতনই রয়েছে এই ৩৯ বছরের সম্পর্ক। মিঠু চক্রবর্তীকে আবারো ক্যামেরার সামনে দেখে সকলেই বেশ খুশি হয়েছেন। দুজনকে এভাবে একসঙ্গে দেখতে সকলের ভালো লাগে। আসলে বর্তমান সময়ে সম্পর্ক যেভাবে ভাঙছে, গড়ছে তাতে এই সমস্ত মানুষদের দীর্ঘ কয়েক বছরের পথ চলা সত্যি মনে সাহস যোগায়।
অভিনেত্রী এমনিতেই হাসিখুশি থাকতে ভালোবাসেন অসুস্থতার কারণেও তার হাসি মিলিয়ে যায়নি। কঠিন লড়াইয়ের মাঝেও হাসতে ভোলেননি অভিনেত্রী। ক্যামেরার সামনে বরাবরই তাকে হাসিখুশি দেখেছেন দর্শক। মিঠু চক্রবর্তীর দ্রুত সুস্থতার জন্য আমরা সকলেই কামনা করি।

