শয়তানদের মাঝে ত্রি’শূল নিয়ে ঝাঁপিয়ে পড়ল পারুল! অকৃতজ্ঞ কাকে বলে সেটাই বুঝিয়ে দিল শিরিন!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে ছোট বাচ্চাটার হাতে নিজের চাবির রিং দেখে শিরিন ওই বাচ্চাটাকে চোর বলছে। কিন্তু পারুল শিরিনকে চুপ করিয়ে গোটা ব্যাপারটা বুঝতে সময় নেয়। তারপর বাচ্চাটাকে চুপ করিয়ে তার থেকে জানতে চায় এই জিনিস তাকে কে দিয়েছে। এদিকে ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই লোকটা নিজের বউকে সাবধান করতে যায়, তারপর যেই না ব্যাগ নিয়ে পালিয়ে যেতে যাবে তখনই পারুলরা তাদের চেপে ধরে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

এরপর সবার সামনে সব সত্যি শিকার করতে বলে। তাদের জন্য আজ শিরিন ন্যাড়াগোয়ালের সবাইকে অপমান করেছে আর সেটা একেবারে মেনে নিতে পারছে না। তারপর জোরাজুরি করায় রায়ানদের সবার লুকিয়ে রাখা টাকা ফিরিয়ে দেয়, আর তাদের কার্ডগুলিও উদ্ধার করে এনে দেয়। সবার সামনে তারপর হাত জোড় করে ক্ষমা চায় গোপাল। এদিকে শিরিন তাও পারুলকে অপমান করে যাচ্ছিল কিন্তু রায়ান বারবার শিরিনকে থামতে বলছিল।

রায়ান শিরিনকে সাপোর্ট করছে না দেখে শিরিন রাগ করে চলে যায় তাবু ছেড়ে। তারপর ঐ রাতের অন্ধকারে হঠাৎই শিরিন কতগুলো গুণ্ডা বদমাইশদের খপ্পড়ে পড়ে। তারা শিরিনকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে। শিরিন তো ভয়ে চিৎকার করতে থাকে। সবাই মিলে চারিদিকে শিরিনকে খুঁজতে থাকে। হন্যে হয়ে সবাই ডাকতে থাকে কিন্তু শিরিনকে কোথাও খুঁজে পায় না।

আরও পড়ুনঃ পাঁকাল মাছের মতন পিচ্ছিল রুদ্র! কড়া বাঁধন সত্ত্বেও ফসকে গেল সে! এবার কার ঘাড়ে কো’প মারতে চলেছে রুদ্র?

তারপর পারুল আর মল্লার শিরিনের ফোন, জুতো খুঁজে পায়। এরপর হঠাৎ করেই ওই সাধুবাবার সাহায্যে পারুল হদিশ পায় শিরিন এর। তারপরই ত্রিশূল হতে ছুটে আসে পারুল। তারপর পারুলই ওই শয়তানদের হাত থেকে রক্ষা করে শিরিনকে।

Back to top button