“বিউটি উইথ ব্রেইন”- ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জটিল সমীকরণ থেকে শুটিংয়ের পাতা ভরা স্ক্রিপ্ট, সব সামলাচ্ছে অষ্টাদশী মোহনা!

আজকালকার দিনে প্রত্যেকটি ক্ষেত্রেই সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা এই দুটি জিনিস একসাথে একজন নারীর মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টায় মত্ত থাকে এই সমাজ। কিন্তু এই দুটি জিনিস একজনের মধ্যে ধরা দিয়েছে এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। তবে এই মুহূর্তে এমন একজনের উদাহরণ দেওয়া যেতেই পারে যাকে নির্দ্বিধায় এক কথায় বলা চলে “বিউটি উইথ ব্রেইন” (Beauty with brain), তিনি হলেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti)। হঠাৎ তাকে এমন বলার কারণটা কি? সেটাই বলবো আজকের প্রতিবেদনে।
খুব অল্প বয়স থেকেই ধারাবাহিকের পর্দায় একেবারে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী মোহনা মাইতিকে। মাত্র ১৫ বছর বয়সেই তার করা অভিনয় নজর কেড়েছে বাংলার ধারাবাহিক প্রেমী দর্শকদের। কখনো গৌরী আবার কখনো মধুবনী, কখনো মা আবার কখনো পতিব্রতা স্ত্রী এই প্রত্যেকটি ভূমিকাতেই তার অভিব্যক্তি অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। ইতিমধ্যেই জি বাংলার পর্দায় পরপর দুটি জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে ফেলেছেন মোহনা। এইবার আরও একটি ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে।
)
আজ অর্থাৎ ১০ মার্চ জি বাংলার পর্দায় শুরু হয়েছে মোহনা মাইতি এবং রুবেল দাস অভিনীত নতুন ধারাবাহিক তুই আমার হিরো। এখানে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে তাকে। ধারাবাহিকে তার নাম আরশি। ব্যক্তিগত জীবনে ভীষণ মেধাবী একজন ছাত্রী এই মোহনা। বর্তমানে তিনি অষ্টাদশী। পড়াশোনার পাশাপাশি অভিনয় এবং নাচ সব দিকেই সমান ভাবে পারদর্শী এই অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘তিয়াসা খুব এক্সপেন্সিভ!’- কিছুদিন প্রেম করেই পকেট গড়ের মাঠ! বিয়ের কথা উঠতেই বে’ফাঁস সোহেল!
যেখানে আর পাঁচটা মানুষ আর্টস নিয়ে হিমশিম খায় সেখানে একদম পিওর সাইন্স নিয়ে পড়াশোনা করতে করতেই এবং উচ্চ মাধ্যমিক দিতে দিতে প্রধান চ্যানেলে প্রধান চরিত্রে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। একদিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির চাপ অন্যদিকে শুটিংয়ের লম্বা চওড়া স্ক্রিপ্ট, দুটোই ভালোভাবেই সামলাচ্ছেন অভিনেত্রী। ডান্স বাংলা ডান্স থেকে অভিনয়ে যাত্রা শুরু হলেও পড়াশোনাটাকে কখনোই ফেলনা মনে করেননি অভিনেত্রী।
উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ম্যাথমেটিক্স নিয়েই পড়াশোনা করার ইচ্ছে আছে তার। অভিনেত্রীর এমন ইচ্ছে এবং সাহসিকতা দেখে রীতিমত অবাক স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায়। এমন মেয়েদেরকেই হয়তো বলা হয় বিউটি উইথ ব্রেইন বা সর্বগুণ সম্পন্না। বাংলায় এমন অনেক অভিনেত্রীদের দর্শকরা দেখেছেন যারা অভিনয় করতে করতে মাঝপথেই পড়াশোনা ছেড়েছে। কিন্তু মোহনা মাইতি তাদের থেকে অনেকটাই আলাদা। এই অষ্টাদশীর মিষ্টি অভিনেত্রীকে আপনার কেমন লাগে?

