‘আমার বন্ধু নেই! আমি যেদিন খেতে পাইনি…’ – অভিনয় জগৎ থেকে দূরে সঞ্জীব দাশগুপ্ত! হঠাৎ এই দূরত্বের কারণ কি? মুখ খুললেন অভিনেতা

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সঞ্জীব দাশগুপ্ত (Sanjeev Dasgupta)।

একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন অভিনেতা। নায়ক চরিত্রে তার অভিনয় বারবার মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। লম্বা, চওড়া, ফর্সা একজন সুপুরুষ সেই সময় অসংখ্য নারীর মন জয় করে নিয়েছিল। গুরু শিক্ষা, পিতৃভূমি, আমার মায়ের শপথ, এমএলএ ফাটাকেষ্ট যুদ্ধ, শুভদৃষ্টি, মনসা কন্যা, দাদা-র মতন অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক ছবিতে কাজ করেছেন অভিনেতা।

Film industry

কিন্তু ধীরে ধীরে একটা সময় থেকে হারিয়ে যেতে থাকলে অভিনেতা। দর্শকেরা হাজার খুঁজেও তাকে আর পর্দায় দেখতে পেলেন না। এখনও অসংখ্য দর্শক অভিনেতা কবে পর্দায় ফিরবে সেই অপেক্ষায় দিন গোনেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে। অভিনয় ভালো করা সত্ত্বেও অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও তারা হারিয়ে গিয়েছেন সময়ের সাথে সাথে।

আরও পড়ুনঃ ছাই চাপা আগুনের ফুলকি থেকে দাবানল হয়ে উঠলো লাবু! ক্ষমতার প্রয়োগ করে শয়তানদের উচিত শাস্তি দিচ্ছে সে! লাবণ্যর প্রশংসায় পঞ্চমুখ দর্শক!

সম্প্রতি সঞ্জীব দাশগুপ্ত এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন। সেখানে ইন্ডাস্ট্রি থেকে হঠাৎ করে হারিয়ে যাওয়া কারণ তার সাথে কি কি হয়েছে নিজের সম্পর্কে আক্ষেপের কথা তুলে ধরেছেন। জানিয়েছেন কিভাবে তিনি এখনো কাজের প্রত্যাশায় দিন গোনেন। অভিনেতা সাক্ষাৎকারে বলেন “সবাই আমার বন্ধু কিন্তু ইন্ডাস্ট্রিতে আমি কারো বন্ধু নই।একটা সময় নায়ক চরিত্রে পরপর কাজ করেছি কিন্তু ভিক্ষে করে কোনদিন কারো কাছে মাথা নত করতে আমি রাজি না। তাই হয়তো ইন্ডাস্ট্রিতে তেমনভাবে খুব একটা কাজ পাওয়া যায় না এখন। কিন্তু আমি কাজ করবো না তাও ভালো, কারো কাছে মাথা নিচু করবো না কোনদিন।”

“আমি সবসময় চরিত্রটাকে ভালোবেসেছি, চরিত্রটা কি কতটুকু কখনো মাথায় রাখিনি। এমনও হয়েছে একটা ছবিতে আমার চরিত্র দর্শকের কাছে খুব বেশি প্রাধান্য পেয়েছে, দর্শকের আমার চরিত্র মূল হিরোর চরিত্রের থেকে বেশি পছন্দ করেছে। তারপর হঠাৎ করেই ছবির পরিচালক হিরো আমার সাথে কথা বন্ধ করে দেয়। দেখা হলে মুখ ঘুরিয়ে সামনে থেকে চলে যায়।”

Back to top button