মহাকুম্ভের পুণ্যস্থানে পাপ! ভয়ংকর বিপদের মাঝে শিরিন! ত্রিশূল দিয়ে শয়তানদের দেহ ছি’ন্নভিন্ন করে দিল পারুল!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
পারুলদের সাথে যারা মহাকুম্ভে এসেছে তাদের মধ্যে এক স্বামী স্ত্রী অন্যের জিনিস চুরি করতে এক্সপার্ট। তারা ওই রায়ানদের দলের সবার টাকা চুরি করার জন্য ফাঁদ পাতে। ভন্ড সাধুবাবা সেজে তাদের সব টাকা হাতিয়ে নেন তাদেরই সামনে থেকে। টাকা না থাকার জন্য খাবারও কিনতে পারেনা শিরিনরা। তাই গোপাল বলে তাদের সাথে ভান্ডারাতে যোগ দিতে। তাহলে একসাথে খাওয়া দাওয়াও করে নেবে।

কিন্তু শিরিন পারুলের থেকে সাহায্য নিতে অস্বীকার করে। সত্যি শিরিন যে এত অকৃতজ্ঞ সেটা কেউই ভাবতে পারেনি। এদিকে টাকা হারিয়ে যাওয়ায় বাধ্য হয়ে সেই পারুলের থেকেই খাওয়ার চাইতে হয়, কিন্তু ততক্ষণে খাওয়ার শেষের পথে। তাই রায়ান এবং পারুল একই সাথে এক থালায় খায়, আর সেটা দেখে তো শিরিন জ্বলে পুড়ে যায়।
এদিকে পারুলদের সাথে যে ছোট্ট মেয়েটি ছিল তার হাতে নিজের ব্যাগ দেখতে পেয়ে তাকে চোর বলে সবার সামনে চিৎকার করে। আসলে ওই মহিলা যে রায়ানদের সব টাকা ব্যাগ চুরি করেছে সেই ওই বাচ্চা মেয়েটিকে একটা ব্যাগ দিয়েছে তাই শিরিন ওই বাচ্চাটাকে চোর বলছে। কিন্তু পারুল শিরিনকে চুপ করিয়ে গোটা ব্যাপারটা বুঝতে সময় নেয়।
আরও পড়ুনঃ ফুলকিকে বাঁচাতে ক্ষমতার চূড়ান্ত প্রয়োগ করলো লাবণ্য! পিঠ বাঁচাতে গায়েব রুদ্র! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব !
পরের দিন হঠাৎই শিরিন কতগুলো গুণ্ডা বদমাইশদের খপ্পড়ে পড়ে। সবাই মিলে চারিদিকে শিরিনকে খুঁজতে থাকে। হন্যে হয়ে সবাই ডাকতে থাকে কিন্তু শিরিনকে কোথাও খুঁজে পায় না এরপর হঠাৎ করেই শিরিনের চিৎকার শুনে ত্রিশূল হতে ছুটে আসে পারুল। তারপর পারুলই ওই শয়তানদের হাত থেকে রক্ষা করে শিরিনকে।

