ফুলকিকে বাঁচাতে ক্ষমতার চূড়ান্ত প্রয়োগ করলো লাবণ্য! পিঠ বাঁচাতে গায়েব রুদ্র! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব !

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রোহিত ভালোই বুঝতে পারছে যে ফুলকি কোনো বিপদ ঘটিয়েছে। তাই সেটা বুঝতে পেরেই ফুলকিকে বাঁচাতে চায়।পরেরদিন যখন আবার ফুলকি মাঝ রাতে বাড়ি থেকে বেরিয়ে ওই পোড়া মন্দিরে যায় তখন রোহিত তাকে ফলো করে, আর হাতেনাতে ধরে ফুলকিকে।

ফুলকি তো রোহিতকে ওখানে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে ভাবতেই পারেনি রোহিত ওখানে চলে আসতে পারে। এরপর ফুলকিকে বাধ্য করে ওই মন্দিরে কি আছে সেটা দেখানোর জন্য। কিন্তু সেখানে গিয়ে ফুলকি নিজেই অবাক। যেখানে রুদ্রকে তারা বেঁধে রেখেছিল রুদ্র সেখানে নেই। কিন্তু কোথায় গেলো রুদ্র। তবে কি কেউ জেনে গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলো?
রোহিত তো ওই ভাঙ্গা মন্দিরে ঢুকে কিছুই খুঁজে পায় না। ফুলকির উপর আরও সন্দেহ শুরু হয়। রোহিত ফুলকিকে বলে সে দেখেছে ফুলকিকে আর ঝিনুককে ইশারায় কথা বলতে। ফুলকি বুঝতে পারে সে ধরা পরে গেছে আর রোহিতের কাছে মিথ্যে বলে লাভ নেই। তখনই ওই ভাঙ্গা মন্দিরে এক জায়গায় পরিত্যক্ত মা কালীর মূর্তি দেখে ফুলকি। সেটা দেখিয়েই রোহিতকে বলে এই মায়ের কাছেই এসেছিল ফুলকি।
আরও পড়ুনঃ কন্ঠে নেই শব্দ, শুনতেও অক্ষম দুটি কান! ভরসা কেবল দুই চোখের দৃষ্টি! সেই নিয়েই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে ডান্স বাংলা ডান্সের মঞ্চে পূজা!
পরের দিন ফুলকি ঝিনুকের সাথে দেখা করে। ঝিনুককে বলে যে যেখানে তারা রুদ্রকে আটকে রেখেছিল সেখানে রুদ্রকে পাওয়া যাচ্ছে না। ঝিনুক তো ফুলকির মুখে এই কথা শুনে অবাক। তারপর হঠাৎ সেখানে উপস্থিত হয় লাবু। লাবু এসে বলে রুদ্রকে সে নিজের কাছে আটকে রেখেছে। রুদ্র এখন লাবুর হেফাজতে। এবারে দেখা যাক আগামী পর্বে কী হতে চলেছে।

