কন্ঠে নেই শব্দ, শুনতেও অক্ষম দুটি কান! ভরসা কেবল দুই চোখের দৃষ্টি! সেই নিয়েই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে ডান্স বাংলা ডান্সের মঞ্চে পূজা!

বাংলার রিয়েলিটি শো গুলির মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের হলো জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। দীর্ঘ কয়েক বছর ধরে এই রিয়েলিটি শো দর্শকদের মন জয় করে আসছে। সূত্রের খবর অনুযায়ী শোনা যাচ্ছে খুব শীঘ্রই আবারো শুরু হতে চলেছে এই শো।

দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই জি বাংলায় পর্দায় সম্প্রচিত হচ্ছে এই শো। দর্শক মহলে এই শোয়ের জনপ্রিয়তা অনেক বেশি। প্রতিটি সিজনে দর্শকদের জন্য থাকে নতুন নতুন চমক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে নৃত্যশিল্পীরা তাদের প্রতিভা দেখানোর জন্য। দুর্ধর্ষ সব প্রতিযোগীদের মাঝে প্রত্যেকেই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামে।

এবারেও ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতিবছরের মতো প্রধান বিচারকের আসনে রয়েছেন সকলের প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর বিচারকের আসনে রয়েছেন টলিপাড়ার চারজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। রয়েছেন যীশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, কৌশানি মুখার্জী, অঙ্কুশ হাজরা। দীর্ঘ কয়েক বছর পর আবার ডান্স বাংলা ডান্সের হাত ধরে জি বাংলার পর্দায় ফিরেছেন যীশু সেনগুপ্ত। সুতরাং বোঝাই যাচ্ছে এবারের ডান্স বাংলা ডান্স বেশ জমজমাট হতে চলেছে।

তবে এবারে ডান্স বাংলা ডান্সের মঞ্চে সকল প্রতিযোগীদের মাঝে উপস্থিত রয়েছে বিশেষ একজন প্রতিযোগী। তার নাম পূজা হালদার। পূজার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে। পূজা সকল প্রতিযোগীদের মাঝে বিশেষ তার কারণ পূজা ছোট থেকেই কানে শুনতে পারে না এবং কথাও বলতে পারে না।

আরও পড়ুনঃ মধুচন্দ্রিমায় নব দম্পতির সঙ্গী গোটা পরিবার! চিরসখায় বধূ হেনস্থা!

তবে তার পারফরমেন্স দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শক ও বিচারকেরা। প্রথমে কেউই জানতো না পূজার এই কথা। নাচের শেষে পূজার মা মঞ্চে এসে সকলের সামনে বলেন ২০১০ সালে তারা জানতে পারেন পূজা কোনদিনও কথা বলতে পারবে না আর কানেও শুনতে পাবে না। তারপরই পূজার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে চলে যায়। পূজার মা তাকে একাই মানুষ করেছে। শেষ ৫ বছর ধরে পূজা নাচ শিখছে। গানের বিট অনুভব করে অসাধারণ নাচ করতে পারে পূজা।

Back to top button