বিগ বাজেটের সিরিয়াল হওয়া সত্ত্বেও কেন নন প্রাইম টাইমে আসছে চিরদিনই তুমি যে আমার? মুখ খুললেন দিতিপ্রিয়া!

আসছে দিতিপ্রিয়া! আসছে জিতু! আগামী সোমবার থেকে জি বাংলায় (Zee Bangla) শুরু হতে চলেছে এই দুই তারকার নতুন সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’। তাই, অনেক দর্শকেরাই উৎসাহীত হয়ে আছে বহুদিন পর ফের দিতিপ্রিয়া ও জিতুকে টেলিভিশনের পর্দায় দেখতে পাবে বলে।
ইতিমধ্যেই, নতুন সিরিয়ালের দুই প্রমো এসেছে সবার সামনে। বয়সের ফারাকে প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হতে চলেছে এই সিরিয়াল। এই সিরিয়ালের সঙ্গে একই দিন থেকে শুরু হচ্ছে আরেকটি সিরিয়াল, নাম তুই আমার হিরো।

তবে, জিতু-দিতিপ্রিয়ার একটা বড় বাজেটের সিরিয়াল হয়েও পেল না প্রাইম টাইম! এই ধারাবাহিককে সম্প্রচার হতে দেখা যাবে সন্ধ্যে ৬:৩০-এ। খোঁজ নিয়ে জানা গেছে, দিতিপ্রিয়ার শেষ সিরিয়াল ‘রানী রাসমণি’ও এই একই সময় সম্প্রচার হত এবং সেই সিরিয়াল দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
আরও পড়ুনঃ জি বাংলার বিরাট চমক! তুই আমার হিরোতে দেবের এন্ট্রি! প্রথমবার বাংলা ধারাবাহিকে সুপারস্টার দেব!
তাই, দিতিপ্রিয়ার বিশেষ অনুরোধে এই সিরিয়াল ৬টার বদলে সাড়ে ছটায় সম্প্রচার করা হবে। আর ৬টার সময় সম্প্রচার হবে রুবেল দাস ও মোহনা মাইতি অভিনীত ‘তুই আমার হিরো’। পরপর এই দুই সিরিয়ালের নতুন জুটিকে দেখতে আগ্রহী হয়ে রয়েছে সিরিয়াল প্রেমীরা। কিন্তু এখন দেখার বিষয় একটাই, নতুন এই দুই ধারাবাহিকের মধ্যে কে মন জয় করবে দর্শকদের?

