ভালোবাসার মানুষকে বিয়ে করেও অন্য পুরুষের দিকে নজর! জনপ্রিয় সহ অভিনেত্রীর সুখী দাম্পত্যে কোপ বসালেন অভিনেত্রী কৌশাম্বী! ধিক্কার দর্শক মহলে!

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের পর্দার (Bengali television) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কৌশাম্বী চক্রবর্তী (Koushambi Chakrabarty)। একাধিক ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার ফুলকি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে। এছাড়াও মিঠাই ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর কর্মজীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা চলে। টলিউড জনপ্রিয় দম্পতিদের মধ্যে রয়েছে আদৃত কৌশাম্বীর নাম। গত বছরই সাতপাকে বাধা পড়েছেন আদৃত এবং কৌশাম্বী। বিয়ের আগে পর্যন্ত দুজনের সম্পর্ক নেই নানান রকম কথা শোনা গিয়েছিল সেই কে উপেক্ষা করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এমনকি আদৃতের আগের ধারাবাহিকের নায়িকাকে নিয়ে উঠেছিল নানান রকম কথা। সেইসব নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে।
তবে এবারে বিয়ের একবছর হতে না হতেই নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে কৌশাম্বীর নামে। এমনিতেই আদৃত কৌশাম্বির সম্পর্ক নিয়ে ভীষণ জটিলতা তৈরি হয়েছিল। যখনই তাদের সম্পর্কের খবর সকলের সামনে আসে তখনই মিঠাই ধারাবাহিকের একাংশ নেটিজেনরা তাদের এই সম্পর্ককে ভালো চোখে দেখেনি। অনেকে যদিও সাপোর্ট করেছিল কিন্তু অনেকে সমালোচনা করেছিল তাদের নিয়ে। সবকিছু উপেক্ষা করেই একে অপরের হাত ধরেছিলেন দুজনে। কিন্তু এবারে সেই সম্পর্কেই বিচ্ছেদের গুঞ্জন।
শোনা যাচ্ছে এবারে জনপ্রিয় দম্পতির মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েছেন কৌশাম্বী। জনপ্রিয় দম্পতির বিচ্ছেদের কারণ হতে পারেন কৌশাম্বী এমনটাই ধারণা করছেন নেটিজেনদের একাংশ। হঠাৎ কি এমন ঘটল কাদের মাঝে তৃতীয় ব্যক্তি নাম উঠে এল কৌশাম্বীর? তবে কি আদৃত এর সাথে বিচ্ছেদের গুঞ্জন সত্যি?
আরও পড়ুনঃ ‘ইঁটভাটাতে পরিশ্রম করে, খালি পায়ে হেঁটে পায়ের ছাল উঠে গিয়েছিল’- শুরুতে চরম দুর্দশায় কাটিয়েছেন রাজ! বদলে মিলেছে পরিচালকের দুর্ব্যবহার! কি হয়েছিল তার সঙ্গে?
তবে চিন্তার কোন কারণ নেই, বাস্তব জীবনে এমন কিছুই ঘটেনি। সম্প্রতি স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে এসেছে। সেখানেই দেখানো হয়েছে আদৃতের বড় গাড়ি দুর্ঘটনা ঘটেছে। তারপরই তাকে তরঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই ডাক্তার মোহনা সেন এর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। এবারে এই প্রোমো দেখে দর্শকদের ধারণা হয়তো গল্পে তৃতীয় ব্যক্তি হিসেবে এন্ট্রি নিচ্ছে পারে কৌশাম্বী, দেখা যাক কি হয় আগামী পর্বে।

