ঝোঁপ বুঝে কো’প মারলো শিরিন! অকৃতজ্ঞ শিরিনের বারোটা বাজিয়ে দিল পারুল! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রুক্মিণী গোপালের ছবি দেখিয়ে খোঁজ করেও খুঁজে পায় না কাউকে। কিন্তু হঠাৎ করেই ভিড়ের মাঝে গোপালের সাথে ধাক্কা লাগে রুক্মিণীর। গোপালকে খুঁজে পেয়ে কান্না করতে করতে গোপালকে জড়িয়ে ধরে সে। অন্যদিকে রায়ানরা তাবুর খোঁজে গেলে তাবুও পায় না।

তারপর মল্লার বুদ্ধি দেয় পারুলের থেকে সাহায্য নেওয়ার জন্য। শিরিন তো কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু পরে সবাই চলে যাচ্ছে দেখে সেও যেতে বাধ্য হয়। তারপর পারুলদের কাছে ছুটে আসে রায়ান। বাধ্য হয়েই তাদের সাথে থাকার জন্য তাবু চায়। পারুল তো রায়ানের এই অবস্থা দেখে প্রথমে বেশ মজাই পায়। কিন্তু পরে ঠিকই রায়ানাদের নিজেদের সাথে থাকতে দেয়।
এদিকে পারুলের মা তো রায়ানের জন্য খাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু কলেজে তো কেউ জানে না রায়ান আর পারুল স্বামী স্ত্রী। তাই পারুল কোনরকমে মাকে সামলানোর চেষ্টা করে। কিন্তু রায়ানরা কি খাবে সেটা নিয়ে পারুলও চিন্তা করতে থাকে। পারুলরা রায়ানদের থাকার জন্য একটা তাবু ছেড়ে দিয়েছে কিন্তু শিরিনকেও কথা শোনাতে ছাড়েনি পারুল।
আরও পড়ুনঃ ‘ঋতব্রত একটা বিরক্তিকর ছেলে’- সবার সামনেই শান্তশিষ্ট ঋতব্রতর মু’খোশ খুললেন অভিনেত্রী! সৌরসেনীর সঙ্গে কি এমন করেছেন অভিনেতা?
এদিকে বুদ্ধি করে কিভাবে রায়ানদের কাছে খাওয়া পৌঁছে দেওয়া যায় তারজন্য ব্যবস্থা করে পারুল। সাধুদের খাওয়ার জন্য ভান্ডারা করে, সেখানেই রায়ানদের খেয়ে নিতে বলে। কিন্তু শিরিন পারুলের থেকে সাহায্য নিতে অস্বীকার করে। সত্যি শিরিন যে এত অকৃতজ্ঞ সেটা কেউই ভাবতে পারেনি। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

