‘বউ রান্না করতে পারে না!’- বউকে ছেড়ে অন্য নারীর রান্নার প্রশংসায় মত্ত পরমব্রত! কার হাতের রান্না ছাড়া চলতে পারেন না খাদ্য রসিক পরমব্রত?

কথায় আছে, ‘মাছে-ভাতে বাঙালি’ এই কথা কোনো সাধারণ বাঙালি হোক কিংবা বাংলার কোনো ভোজন রসিক তারকার জন্যই প্রযোজ্য। সাম্প্রতিককালে, টলি (Tollywood) অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) এক সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
এই ইন্টারভিউয়ে পরম নিখাদ এক পেটুক বাঙালি হয়ে ধরা দিয়েছে নেটিজেনদের কাছে। অভিনেতার মতে স্বাস্থ্যকর খাবার বিষয়ে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, “লাল শাক ভাজা, আলু-উচ্ছে সেদ্ধ, ডাল, মাছের মাথা দিয়ে তরকারি, আর রুই মাছের ঝোল। বিশ্বাস করো এর থেকে স্বাস্থ্যকর খাবার আর হয় না”।
![]()
এই ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করে পরিচালক জানালেন, “আমি আসলে প্রচন্ড ঘরকুনো এবং একটি বাড়ি কেন্দ্রিক মানুষ। সেটা হয়তোবা এ কারণে আমার খুব অল্প বয়সে বাবা-মা চলে গেছেন। আমার ওপর একটা চ্যালেঞ্জও ছিল আমার বাড়িটা যেন মেস বাড়ি না হয়ে যায়”। পরবর্তীকালে এই কথার অর্থ তিনি বুঝিয়ে বলেছেন, তাঁর বাড়ি যেনো কোনোরকমেই হোটেল হয়ে না যায়, বাড়িটা যেনো বাড়ির মতই মনে হয়।
আরও পড়ুনঃ ‘মহিলার ক্ষমতায় সত্যিই কি দুর্নীতি দমে?’- নারী দিবসের আগেই নারীদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন অপর্ণা সেন!
বউয়ের রান্না করা নিয়ে পরমব্রতো বললেন, ” বউ রান্না করতে পছন্দ করে না। বউ বেক করতে পছন্দ করে এবং চমৎকার বেক করে। কিন্তু, রান্না চিরকালই রিঙ্কু করে গত পনেরো বছর ধরে”। রিঙ্কুর রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পরম বললেন, “অসম্ভব ভালো রান্না করতে পারে এবং আমি সবকিছু ছেড়ে দিয়ে রিঙ্কুর রান্না খেতে পারি। পিয়াও তাই প্রচন্ড পছন্দ করে”। এই কথার মাধ্যমে স্পষ্টবাদী পরমের সঙ্গে সঙ্গে এক ঝলক হলেও সংসারী পরমব্রত চোখে ধরা পড়েছে দর্শকদের।

