‘অমর সঙ্গী’ ধারাবাহিকের লাভলী আসলে কে? জানেন অভিনেত্রীর আসল পরিচয়?

‘অমর সঙ্গী’ (Amar Sangi) জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় শ্যামৌপ্তি মুদলি এবং নীল ভট্টাচার্যকে। মিথ্যে কথার ঝুড়ি নিয়ে প্রেমিকা পটানোর গল্প নিয়েই শুরু হয়েছিল এই সিরিয়াল।
তবে, ধারাবাহিক শুরু হওয়ার কিছু দিনের মধ্যে গল্প দর্শকের কাছে একঘেয়েমি হয়ে ওঠে। বিগত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির লোক শ্রী’কে নানা ভাবে অপমান করা থেকে শুরু করে ঘটনাচক্রে রাজ এবং শ্রীয়ের মাঝে নানা ঝামেলা সৃষ্টি সবকিছুই যেনো ম্যারম্যারে লাগছে দর্শকদের।
![]()
কিন্তু, এদিকে সিরিয়াল দীর্ঘদিন ধরে চলার একমাত্র ভরসা টিআরপি, তাতেও খুব একটা ভালো ফল করছিল না অমর সঙ্গী’। ঠিক এমন সময় তরকারিতে গরম মশলার স্বাদের মতো এসে হাজির হয় শ্রীয়ের দেওরের বউ। নাম তাঁর লাভলী।
দর্শকদের মতে, লাভলী এসেই যেনো গল্পের মোড় ঘুরিয়ে দিলেন। অভিনেত্রীর আসল নাম প্রিয়াঙ্কা বসাক। অভিনেত্রীর এই চরিত্র যেনো প্রাণ এনে দিয়েছে সিরিয়ালের গল্পে। লাভলীর বিভিন্ন কর্মকান্ড যেনো মন কেড়েছে দর্শকদের।
আরও পড়ুনঃ ‘বাপের সাথে পাঙ্গা নিতে নেই!’- প্রসেনজিতের সামনে লাঠি উঁচিয়ে একি বললেন জিৎ? কি নিয়ে ঝামেলা বাঁধলো তাদের মধ্যে?
‘অমর সঙ্গী’র আগে প্রিয়াঙ্কাকে দেখা গেছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে সেইঅর্থে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় না করলেও নিম ফুলের মধুতে বেশ কিছুদিনের জন্য পর্ণা-সৃজনের জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনয় করেছিল। নাম ছিল সুইটি। প্রিয়াঙ্কাকে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায় ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হিসাবে। এমনকি প্রিয়াঙ্কা এই শোয়ের ফাইনাল রাউন্ড অবধিও পৌঁছেছিল।
বলাই বাহুল্য, এখন মুখ্য অভিনেত্রীর থেকে অনেকাংশে বেশী দর্শকদের মনে ধরেছে। কার্যত বলা যেতে পারে, নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে লাভলী অর্থাৎ প্রিয়াঙ্কাকে। একাধারে নৃত্যশিল্পী অন্যদিকে আবার অল্প অল্প করে অভিনয় জগতে আধিপত্য বিস্তার করছেন প্রিয়াঙ্কা। অনেক দর্শকদের মতে, হয়তো আর কিছুদিন বাদে বাংলার টেলি ইন্ডাস্ট্রি পেতে চলেছে নতুন নায়িকা।

