‘বাপের সাথে পাঙ্গা নিতে নেই!’- প্রসেনজিতের সামনে লাঠি উঁচিয়ে একি বললেন জিৎ? কি নিয়ে ঝামেলা বাঁধলো তাদের মধ্যে?

৯০ দশকের শুরু থেকে এখনো পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রি (Tollywood Industry) কাঁপিয়ে বেড়াচ্ছে যে দুই অভিনেতা তারা হলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এবং জিৎ (Jeet)। বিগত কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত এই দুই সুপারস্টার টলিউডের দর্শকদের দিয়ে এসেছে একাধিক সুপারহিট ছবি। প্রসেনজিৎ এবং জিৎ এর ছবি মানেই সেটা হাউস ফুল। তাদের দুজনের ঝুলতেই রয়েছে একাধিক ব্লকবাস্টার ছবি।
এবারে এই দুই সুপারস্টার আসতে চলেছে একই পর্দায়। এতদিন নিশ্চয়ই দর্শকেরা জেনে গিয়েছেন প্রসেনজিৎ এবং জিৎ অভিনীত ‘খাকি- দ্যা বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজ আসছে নেটফিক্স এ। এবারে একসাথে দুই সুপারস্টার। নীরজ শো ক্রিয়েটর আর পরিচালনায় রয়েছেন দেবাত্ম মণ্ডল ও তুষারকান্তি রায়।
![]()
প্রসেনজিৎ, জিৎ ছাড়াও এই ছবিতে রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, পুজা চোপড়া, মিমো চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, শ্রুতি দাস প্রমুখ। পুলিশ অফিসার, জিৎ এর সহযোগীর ভূমিকায় দেখা মেলে মিঠুন পুত্র মিমোর। আবার আরও এক রাজনীতিবিদের ভূমিকায় দেখা মেলে শুভাশিষ মুখোপাধ্যায়ের। গোটা ট্রেলার জুড়ে উঠে এসেছে কলকাতা শহরে ঘটে যাওয়া অপরাধ, অপরাধী, রাজনৈতিক কার্যকলাপ আর পুলিশ প্রশাসনের ভূমিকার ছবি।
আরও পড়ুনঃ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া! নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আ’ত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী!
তবে ট্রেলার লঞ্চের দিনই ঘটে গেলো গণ্ডগোল। হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হবে কেউই বুঝতে পারেনি। ছবির ট্রেলার লঞ্চের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। বিগ বাজেটের ছবি, জিৎ প্রসেনজিৎ একই ছাদের তলায়। আর কি চাই দর্শকদের। ট্রেলার লঞ্চের জন্য কত মানুষ ভিড় জমিয়েছে। তবে এবারে সেই হাজার মানুষের সামনেই এটা কি করে বসলেন জিৎ?
সকলের সামনে ভরা মঞ্চে প্রসেনজিৎ এর উদ্দেশ্যে বলে উঠলেন ‘বাপের সাথে পাঙ্গা নিতে নেই!’। লাঠি উচিতে হঠাৎ এরকম হুমকি কেনো দিলেন অভিনেতাকে। প্রসেনজিৎকে ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে, আর তার উদ্দেশ্যেই কিনা এমন কথা বললেন জিৎ! আসলে ওই কথাটা হলো সিনেমার ডায়ালগ। সেটাই সকলের সামনে বলেছেন জিৎ। পুরো বিষয়টাই ঘটেছে দর্শকদের মনোরঞ্জন করার জন্য।

