‘নিজের আত্মসম্মান নিজেকেই ধরে রাখতে হবে…’ – কুপ্রস্তাব পেলে তার দোষ মহিলাদেরই! আত্মসম্মান না থাকলে কুপ্রস্তাব আসবেই! কি বলছেন মমতা শংকর?

সোশ্যাল মিডিয়াতে (Social Media) মাঝেমধ্যেই চর্চায় উঠে আসে জনপ্রিয় নৃত্যশিল্পী (Dancer) তথা অভিনেত্রী মমতা শঙ্করের (Mamata Shankar) নাম। অভিনেত্রী মাঝেমধ্যেই এমন কিছু মন্তব্য করেন যা অনেক সময় সমালোচনা দিকে ঠেলে দেয় তাকে। মেট্রোতে চুমু থেকে শুরু করে, নারীদের পোশাক নিয়েও বিভিন্ন মন্তব্য করে সমালোচনা এবং ট্রোলের শিকার হয়েছেন নৃত্যশিল্পী। বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি। যদিও এই ট্রোল নিয়ে কখনোই মাথা ঘামাইনি মমতা শঙ্কর।

শেষ কয়েক মাস ধরে তো কলকাতায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে মুখ খুলেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। বর্তমানে মেয়েদের শাড়ি পড়ার ধরণ থেকে শুরু করে মেট্রোরেলে চুমু খাওয়া ঘটনা ঘিরে বিভিন্ন সমালোচনা করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি এবার নারী দিবসের আগে তিনি মহিলারা যে কুপ্রস্তাব পান সেটা নিয়ে নিজের মতামত জানালেন এক সাক্ষাৎকারে।

Mamata Shankar, Actress, Dancer, Tollywood, মমতা শঙ্কর, অভিনেত্রী, নৃত্যশিল্পী, টলিউড

নৃত্যশিল্পীর কথায় ‘আত্মসম্মান, আত্ম মর্যাদা নিজেকে ধরে রাখতে হবে। অনেকে আমায় অনেক মানুষের সঙ্গে কথা বলতে দেখার পর এসে বলেছেন উনি তোমার সঙ্গে কথা বলছিলেন, খারাপ লোক কিন্তু উনি, সাংঘাতিক। সাবধানে থেকো। আমি পাল্টা জবাবে বলেছি যে আমার তো তাঁকে ভালোই, সজ্জন বলে মনে হল। রাত জেগে, গভীর রাত পর্যন্ত কত শ্যুটিং করেছি, কত মানুষের সঙ্গে বসে আড্ডা দিয়েছি। গান গেয়েছি। কেউ কখনও খারাপ প্রস্তাব দেওয়ার কথা ভাবতে পারেননি।’

আরও পড়ুনঃ ‘সোজা বাড়িতে ঢুকে পড়ছে, পাগলামি করছে…এবার ভয় করছে’- কথা বলতে গিয়ে কাঁপছে গলা! কাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন দেবচন্দ্রিমা?

তিনি আরও বলেন ‘কখনও কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না যদি নিজের চারপাশে ব্যক্তিত্বের বেড়াজাল দিয়ে রাখা যায়। নিজে শক্ত থাকে। যদি কখনো কোনও অসুবিধার সম্মুখীন হতেও হয় নতুন প্রজন্মকে বলব বুদ্ধির জোরে সেটাকে কাটিয়ে উঠতে জানতে হবে। লোভ, চাহিদা বাড়ছে মানুষের। তাঁরা যদি এই চাহিদাকে সীমিত রাখতে পারেন, দূরে সরিয়ে রাখতে পারেন লোভকে তাহলে অনেক কিছুর থেকেই নিজেকে বাঁচিয়ে চলা যায়।’

বর্তমানে মমতা শঙ্কর মুখ খুললেই ট্রোল, সমালোচনার মুখে পড়েন। একাধিক নেটিজেনদেরই তার মতামত পছন্দ হয় না। যদিও তাতে অভিনেত্রীর বক্তব্য থেমে থাকে না। নিজের মতন করে তিনি বক্তব্য রাখেন সবসময়।

Back to top button