ছোট করে কাটা চুল, চোখে মুখে অসুস্থতার ছাপ! মলিন হয়ে গিয়েছে হাসি! কেমন আছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী?

মা’রণ রোগ ক্যা’ন্সারে আক্রান্ত টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। যার কারনে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হর গৌরী পাইস হোটেল থেকে তাকে বিদায় নিতে হয়। দীর্ঘদিন ধরেই চলছিল থেরাপি। অভিনেত্রী কঠিন সময়ে পুরো পরিবারকে পাশে পেয়েছিলেন। সেই কঠিন সময়ে কাটিয়ে আবার ও সুস্থ জীবনে ফিরতে পেরেছেন তিনি।

প্রথমবার স্বামী সব্যসাচী চক্রবর্তীই জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনও কারণ নেই। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে ক্যামেরার সামনে খুব একটা দেখা যায়নি তাকে। বাড়ির সকলের সঙ্গে দীপাবলীতে সময় কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন তারপরে হরগৌরী পাইস হোটেলের শেষ দিনে ধারাবাহিকের শুটিং সেটে উপস্থিত ছিলেন তিনি।

সকলের সঙ্গে দীর্ঘদিন পর আবার দেখা হওয়ায় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীকে দেখে সকলেই বেশ খুশি হয়েছিলেন। এবারে ছেলের জন্মদিনে পালন করতে সপরিবারে গেলেন গোয়ায়। মিঠু চক্রবর্তীর যে ছবিগুলি দেখা গিয়েছিল, সেখানে তাঁকে দেখা গিয়েছিল টুপি পরে। তবে আজ প্রথমবার টুপি খুলে সামনে এসেন তিনি। একেবারে ছোট করে চুল ছেঁটে ফেলেছেন তিনি। চোখেমুখে অসুস্থতার ছাপ, তবে তাঁর মুখে লেগে রয়েছেন হাসি।

চিকিৎসা চলছে অভিনেত্রীর। কেমোর কারণেই তাঁকে চুল কেটে ফেলতে হয়েছে সম্ভবত। সোশ্যাল মিডিয়ায় আজই একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ঋদ্ধিমা। সেখানে দেখা যাচ্ছে, গৌরবের জন্মদিন পালন করছেন সবাই। কেক আনা হয়েছে। সমুদ্রের ধারে দেখা যাচ্ছে, পানীয়ের গ্লাস রাখা, আর রাখা ছোট্ট ধীরের জলের বোতল। কখনও আবার সমুদ্রের ধারে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। ঋদ্ধিমা পরেছেন সবুজ পোশাক। সাদা পোশাক পরেছেন গৌরব।

আরও পড়ুনঃ ‘মাত্র ৩ বছরের একটা শিশুর গায়ে হাত দিত…মদ খেলে হুশ থাকতো না!’- বাবাকে নিয়ে বিস্ফোরক ঋতাভরী!

মিঠু চক্রবর্তীকে আবারো ক্যামেরার সামনে দেখে সকলেই বেশ খুশি হয়েছেন। অভিনেত্রী এমনিতেই হাসিখুশি থাকতে ভালোবাসেন অসুস্থতার কারণে তার হাসিও মলিন হয়ে যাচ্ছে, তবে নিজের হাসি একেবারে মিলিয়ে যেতে দেননি অভিনেত্রী। মিঠু চক্রবর্তীর দ্রুত সুস্থতার জন্য আমরা সকলেই কামনা করি।

Back to top button