মহাকুম্ভে এসে ভয়ংকর বিপদের মুখে রুকু! গোপালকে কষ্ট দেওয়ার ফল হাতে নাতে পেল রুক্মিণী! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলরা গিয়ে দেখে সত্যি রায়ান ও তার বন্ধুরা এসেছে। সেখানেই সাধুবাবার সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছে রায়ানরা। পারুল সেই ঝামেলা থেকে রায়ানদের উদ্ধার করতে যায়। কিন্তু রায়ান পারুলের থেকে সাহায্য নিয়ে অস্বীকার করে দেয়। পারুলকে সবার সামনে অপমান করে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

 

কিন্তু পারুলই ওই সাধুবাবাদের বুঝিয়ে রায়ান এবং তার বন্ধুদের বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু পারুল তাদের বাঁচানোর পরেও পারুলকেই কথা শোনাতে থাকে। এই নিয়ে পারুল এবং রায়ানের মধ্যে কথা কাটাকাটি হয়। এদিকে রায়ানরা কোথায় থাকবে সেটা ঠিক করতে পারে না। পারুলরা তাদের সাথে যেতে বললে পারুলকে খারাপ কথা শুনিয়ে দেয়।

আরও পড়ুনঃ এক চুল জায়গাও ছাড়তে নারাজ জি! মাসের শুরুতেই ভরাডুবি জলসার! দেখে নিন এই সপ্তাহে টিআরপি তালিকা!

এরপরে রায়ানরা পারুলদের বলে তারা নাকি বড় কোনো হোটেলে থাকবে, তারা তাবুতে থাকতে পারবে না। তাই জন্য নিজেদের ব্যবস্থা তারা নিজেরাই করে নেবে। অন্যদিকে রায়ান তার দিদি রুক্মিণীকে নিয়ে যেতে চায় তাদের সাথে। রুক্মিণী প্রথমে পারুলদের ছেড়ে যেতে চায় না। তার মনে সায় দেয় না, কিন্তু রায়ান জোর করায় গোপালের সাথে কথা বলে সে রায়ানদের সাথে চলে যায়। গোপাল রুক্মিণীকে বাধা দেয় না। কিন্তু মহাকুম্ভতে এসে সবাইকেই তাবুতে থাকতে হয়। এটা হয়তো জানে না রায়ান।

এরপর রায়ান তার দিদির রুক্মিণীকে নিয়ে চলে যায় তাদের সাথে। কিন্তু মাঝপথে হঠাৎ যেতে যেতে রুক্মিণীর গোপালের কথা মনে পড়ে। সে রায়ানদের মাঝপথেই জানিয়ে দেয় সে রায়ানদের সাথে যাবে না, গোপালের কাছে ফিরে যাবে। রায়ান আটকানোর চেষ্টা করলে কোন কথা শোনে না রুক্মিণী ছুটে চলে যায় গোপালদের কাছে। কিন্তু সেখানে গিয়ে গোপালদের দেখতে পায় না। এদিকে পারুল গোপালকে বলে সে রুক্মিণীকে যেতে না দিলেই পারতো। রুক্মিণীও গোপালকে খুঁজে পায় না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button